বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নজর এসটি, এসসি, ওবিসি ভোটে। দলিত, আদিবাসী তথা পিছিয়ে থাকা সম্প্রদায়ের উন্নতির জন্য সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে রাজ্য সরকার। এই বোর্ড তাঁদের ভাষা, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত বিষয়ে কাজ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি জানিয়েছেন, মুন্ডা(এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি), সদগোপদের (ওবিসি) জন্য পাঁচটি নতুন উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে তাঁর সরকার। মমতা লেখেন, ‘এই সম্প্রদায়গুলি বাংলার প্রাণবন্ত কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এই বোর্ডগুলি উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চাকরি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অনন্য ভাষা ও ঐতিহ্য রক্ষা করবে। আরও আর্থ-সামাজিক প্রবৃদ্ধি উন্নয়নে কাজ করবে।’
I am pleased to announce that our government intends to constitute soon five new Cultural and Development Boards for the Munda (ST), Kora (ST), Dom (SC), Kumbhakar (OBC) and Sadgope (OBC) communities.
AdvertisementThese communities are integral to the vibrant fabric of Bengal. My heartiest…
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2026
তবে এই প্রথম নয়, আগেও পিছিয়ে পড়া জনজাতি, উপজাতির উন্নয়নের লক্ষ্যে একাধিক পর্ষদ গঠন করা হয়েছে। সেগুলি কাজও করছে। মমতা লিখেছেন, ‘সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে ২০১৩ সাল থেকে, আমরা আমাদের দুর্বল সম্প্রদায়ের জন্য এই জাতীয় অনেক বোর্ড প্রতিষ্ঠা করেছি।’ এই কথা জানিয়ে মমতা জানিয়েছেন, ‘মা-মাটি-মানুষের প্রতি আমাদের অঙ্গীকার আমরা যে কোনও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ