WB Assembly Election

দিদি তৃণমূল কাউন্সিলর, ভোটের মুখে বিজেপিতে যোগ ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরীর

ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। ভোটের মুখে মঙ্গলবারের এই যোগদান যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৫:৫৮

options
link
দিদি তৃণমূল কাউন্সিলর, ভোটের মুখে বিজেপিতে যোগ ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরীর
ভোটের মুখে বিজেপিতে যোগ ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরীর। নিজস্ব চিত্র

দিদি বসুন্ধরা গোস্বামী তৃণমূল কাউন্সিলর। প্রয়াত প্রাক্তন বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামী ছোট কন্যা কস্তুরী গোস্বামী নাম লেখালেন বিজেপিতে (BJP)। ছাব্বিশের বিধানসভা নির্বাচন (WB Assembly Election) বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। ‘দুর্বল’ সংগঠনকে মেরামত করে বিরোধীদের ঠেকাতে তৎপর দলীয় নেতা-কর্মীরা। ভোটের মুখে মঙ্গলবারের এই যোগদান যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

২০১৯ সালের ২৪ ডিসেম্বর আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মৃত্যু হয়। তারপরই ক্ষিতিকন্যা বসুন্ধরার তৃণমূলে যোগদানের জল্পনা ছড়ায়। ২০২১ সালের কলকাতা পুরভোটের আগে কারাদপ্তরের চাকরি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন বসুন্ধরা। ভোটে টিকিট পান। ৯৬ ওয়ার্ডের প্রার্থী হন। বর্তমানে ওই ওয়ার্ডের কাউন্সিলর তিনি। এবার ক্ষিতি তনয়া কস্তুরীও রাজনৈতিক ইনিংস শুরু করলেন। নাম লেখালেন গেরুয়া শিবিরে।

এদিন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও শংকর ঘোষের উপস্থিতিতে বিজেপিতে চলে বিশিষ্টদের যোগদান পর্ব। ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন। তিনি আইনের ছাত্রী ছিলেন। বলে রাখা ভালো, ক্ষিতি গোস্বামী আরএসপি নেতা ছিলেন। তবে তাঁর স্ত্রী-মেয়ের কোনওদিনই দলের সঙ্গে সুসম্পর্ক ছিল না। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ক্ষিতি গোস্বামীর স্ত্রী মহিলা কমিশনের চেয়ারপার্সন হন। এরপর ২০১৯ সালের ২৪ ডিসেম্বর আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মৃত্যু হয়। তারপরই ক্ষিতিকন্যা বসুন্ধরার তৃণমূলে যোগদানের জল্পনা ছড়ায়। ২০২১ সালের কলকাতা পুরভোটের আগে কারাদপ্তরের চাকরি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন বসুন্ধরা। ভোটে টিকিট পান। ৯৬ ওয়ার্ডের প্রার্থী হন। বর্তমানে ওই ওয়ার্ডের কাউন্সিলর তিনি। এবার ক্ষিতি তনয়া কস্তুরীও রাজনৈতিক ইনিংস শুরু করলেন। নাম লেখালেন গেরুয়া শিবিরে। এছাড়া এদিন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাস এবং শিল্পোদ্যোগী ডঃ অক্ষয় বিঞ্জেরকাও যোগ দেন বিজেপিতে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
West Bengal Assembly Election: Former minister Kshiti Goswami's daughter joins BJP
ভোটের মুখে বিজেপিতে যোগ ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরীর। নিজস্ব চিত্র

যোগদানের পর ‘আঁধারের কত কথা’ নামে একটি বই প্রকাশ করা হয়। বিজেপি নেতাদের দাবি, এই বইয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, দুর্নীতি, রাজনৈতিক হিংসা সম্পর্কিত নানা তথ্য এই বইতে রয়েছে। রাজ্যের বর্তমান পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত সেই ঘটনাগুলি জনগণের সামনে তুলে ধরাই লক্ষ্য গেরুয়া শিবিরের।

Advertisement
BJP-book
‘আঁধারের কত কথা’ বইপ্রকাশ বিজেপির। নিজস্ব চিত্র

এদিনের সাংবাদিক সম্মেলনের একেবারে শেষ পর্বে ‘আত্মবিশ্বাসী’ শমীক ভট্টাচার্য বলেন, “কেন্দ্রীয় বাহিনী বা এসআইআর কিছু হোক আর না হোক। ইডি, সিবিআই অফিস বন্ধ করে দিক। তাও বিজেপি আসবে। তৃণমূল হারবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.