ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) সূচি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় সমস্ত রাজনৈতিক দলই প্রার্থী ঘোষণা করেছে। এদিক থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সবচেয়ে এগিয়ে। পাহাড়ের তিনটি আসন বাদ দিয়ে মঙ্গলবার একসঙ্গে ২৯১ আসনেই ঘাসফুল শিবিরের প্রার্থীদের নাম প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ভবানীপুরে কেন্দ্রের প্রার্থী খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ইস্তেহার প্রকাশের পালা। সূত্রের খবর, শুক্রবার তৃণমূল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে। তাতে গত ১৫ বছরের উন্নয়ন বৃত্তান্ত থেকে শুরু করে আগামী ৫ বছরের কাজের পরিকল্পনাও থাকছে ইস্তেহারে। নারী ক্ষমতায়নের পাশাপাশি যুব সম্প্রদায়ের জন্য নতুন সুযোগের দিশা থাকবে তাত, জোর দেওয়া হবে বাঙালি অস্মিতা রক্ষায়। সবমিলিয়ে উন্নয়ন যজ্ঞকে আরও এগিয়ে নিয়ে যেতেই যে বদ্ধপরিকর তৃণমূল সরকার, সেটাই ইস্তেহারে প্রকাশিত হতে চলেছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, শুক্রবার তৃণমূল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে। তাতে গত ১৫ বছরের উন্নয়ন বৃত্তান্ত থেকে শুরু করে আগামী ৫ বছরের কাজের পরিকল্পনাও থাকছে ইস্তেহারে। নারী ক্ষমতায়নের পাশাপাশি যুব সম্প্রদায়ের জন্য নতুন সুযোগের দিশা থাকবে তাতে।
২০২১ সালের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুরের প্রার্থী হয়েছিলেন, সেসময় নয়া স্লোগান উঠেছিল ‘উন্নয়ন ঘরে ঘরে/ঘরের মেয়ে ভবানীপুরে।’ দিকে দিকে পোস্টার, ব্যানার দেওয়া হয়েছিল। রেকর্ড ভোটে জিতেছিলেন তিনি। ছাব্বিশে আবার তিনিই ভবানীপুরের প্রার্থী। এবারও ফের সেই স্লোগান ফিরে এল। প্রচারে বেরিয়ে দলের কর্মীরা মুহুর্মুহু স্লোগান তুলছিলেন, ‘উন্নয়ন ঘরে ঘরে/ঘরের মেয়ে ভবানীপুরে।’ বোঝাই গেল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে যতই কঠিন লড়াইয়ের হুঙ্কার দিক, ভোটযুদ্ধে দেওয়াল লিখন মোটের উপর স্পষ্ট। বাংলার আবার ‘নিজের মেয়ে’কেই চাইছে।
বৃহস্পতিবার ভবানীপুরের কাউন্সিলরদের নিয়ে নির্বাচনী বৈঠকে বসেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি। সূত্রের খবর, বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি। বলা হয়েছে, দুয়ারে প্রচার বাড়াতে হবে। প্রয়োজনে এক বাড়িতে একাধিকবার গিয়ে প্রচার করতে হবে। সূত্রের আরও খবর, কাউন্সিলর ও প্রচারের কাজে যুক্ত নেতা-কর্মীদের এও বলা হয়েছে, শুভেন্দু অধিকারী যতই হিংসা ছড়ানোর চেষ্টা করুন, তাঁর বিরোধিতায় কোনও হিংসা নয়, সম্পূর্ণ উপেক্ষা করে কেবল নিজেদের কাজেই ফোকাস করতে হবে।
বৃহস্পতিবার ভবানীপুরের কাউন্সিলরদের নিয়ে নির্বাচনী বৈঠকে বসেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি। সূত্রের খবর, বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি। বলা হয়েছে, দুয়ারে প্রচার বাড়াতে হবে। প্রয়োজনে এক বাড়িতে একাধিকবার গিয়ে প্রচার করতে হবে। এখানে তৃণমূলের মাটি যথেষ্ট শক্ত। কাজে অযথা দুশ্চিন্তা না করে নিজেদের কাজ মন দিয়ে করে যেতে হবে। সূত্রের আরও খবর, কাউন্সিলর ও প্রচারের কাজে যুক্ত নেতা-কর্মীদের এও বলা হয়েছে, শুভেন্দু অধিকারী যতই হিংসা ছড়ানোর চেষ্টা করুন, তাঁর বিরোধিতায় কোনও হিংসা নয়, সম্পূর্ণ উপেক্ষা করে কেবল নিজেদের কাজেই ফোকাস করতে হবে।
নির্বাচনী ইস্তেহার নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। এবার মহিলা, যুবদের জন্য আলাদা করে ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল। তাতে এত বছরে শাসকদলের উন্নয়নমূলক কার্যকলাপের খতিয়ান থাকছে। পাশাপাশি থাকছে আগামী দিনে উন্নয়নের দিশাও। সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য আলাদা আলাদা প্রকল্পের উপর আরও বেশি করে জোর দেওয়া হচ্ছে বলে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!