দ্বিতীয় দফায় বাংলার ১১১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP Candidate List)। তাতে রয়েছে একাধিক চমক। ভাটপাড়া থেকে সরিয়ে নোয়াপাড়ায় পাঠানো হল দাপুটে নেতা অর্জুন সিংকে (Arjun Singh)। এদিকে বারাকপুরে আইনজীবী কৌস্তুভ বাগচীতেই ভরসা করল পদ্মশিবির। টিকিট পেয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। এই প্রথম বিধানসভার লড়াইয়ে তিনি। এদিকে এগরা থেকে লড়বেন অধিকারী পরিবারের ছেলে দিব্যেন্দু।
এই বিষয়ে আরও খবর
অর্জুনকেই ভাটপাড়া থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে নোয়াপাড়ায়। এই প্রথম বিধানসভার লড়াইয়ে নামছেন কৌস্তুভ বাগচী। তাঁকে লড়তে হবে বঙ্গ রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন বারাকপুর থেকে। ওই আসনে তৃণমূলের প্রার্থী পরিচালক রাজ চকর্বর্তী।
ছাব্বিশে বাংলা দখলে মরিয়া বিজেপি (BJP)। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষকে জোর টক্কর দিতে অত্যন্ত কৌশল করে প্রার্থী তালিকা তৈরি করেছে পদ্ম শিবির। বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হতে দেখা গেল, একাধিক দাপুটে নেতার আসন বদল করা হয়েছে। যুক্ত হয়েছে একাধিক নতুন নাম। বিজেপি নেতা অর্জুন সিংয়ের কাছে হাতের তালুর মতো চেনা ভাটপাড়া। কিন্তু সেই অর্জুনকেই ভাটপাড়া থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে নোয়াপাড়ায়। এই প্রথম বিধানসভার লড়াইয়ে নামছেন কৌস্তুভ বাগচী। তাঁকে লড়তে হবে বঙ্গ রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন বারাকপুর থেকে। ওই আসনে তৃণমূলের প্রার্থী পরিচালক রাজ চকর্বর্তী। দীর্ঘদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে দলের সঙ্গে খানিকটা দূরত্বও তৈরি হয়েছিল। এবার ছাব্বিশে বাংলায় মাটি শক্ত করতে সেই রূপা গঙ্গোপাধ্যায়ের উপর ভরসা করল পদ্মশিবির। সোনারপুর দক্ষিণ অর্থাৎ তৃণমূলের লাভলি মৈত্রর বিরুদ্ধে লড়বেন তিনি।
চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হলেও জিততে পারেননি নিশীথ প্রামাণিক। ছাব্বিশে আবার তাঁর উপরই আস্থা রাখল বিজেপি। মাথাভাঙা আসনে প্রার্থী করা হয়েছে তাঁকে। গাইঘাটা আসনে প্রার্থী হচ্ছেন ঠাকুরবাড়ির সুব্রত ঠাকুর। রাজারহাট-নিউটাউন আসনেও লড়বেন এক আইনজীবী, তরুণজ্যোতি তিওয়ারি। হিঙ্গলগঞ্জ আসনের প্রার্থী সন্দেশখালির সেই রেখা পাত্র।
চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হলেও জিততে পারেননি নিশীথ প্রামাণিক। ছাব্বিশে আবার তাঁর উপরই আস্থা রাখল বিজেপি। মাথাভাঙা আসনে প্রার্থী করা হয়েছে তাঁকে। গাইঘাটা আসনে প্রার্থী হচ্ছেন ঠাকুরবাড়ির সুব্রত ঠাকুর। রাজারহাট-নিউটাউন আসনেও লড়বেন এক আইনজীবী, তরুণজ্যোতি তিওয়ারি। হিঙ্গলগঞ্জ আসনের প্রার্থী সন্দেশখালির সেই রেখা পাত্র। টালিগঞ্জ আসন থেকে লড়বেন আরও এক তারকা, পাপিয়া অধিকারী। এন্টালি আসনের প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। খড়গপুর সদর থেকে সরিয়ে শ্যামপুরে নিয়ে আসা হয়েছে হিরণ্ময় চট্টোপাধ্যায়কে (হিরণ)। স্বাভাবিকভাবেই টিকিট পাচ্ছেন অধিকারী পরিবারের আরও এক ছেলে। শুভেন্দু দুটি গুরুত্বপূর্ণ আসনে লড়বেন তা আগেই ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফার তালিকায় দেখা গেল, এগরা থেকে লড়বেন দিব্যেন্দু অধিকারী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
নিবেদিত






