Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Moyna

কাদা মাটিতে চাপ রক্ত! ময়নার পানের বরজে উদ্ধার হাত-পা বাঁধা মহিলার বিবস্ত্র দেহ

মৃত মহিলার নাম রাধারানী অধিকারী। বয়স আনুমানিক ৪৭ বছর। তিনি স্থানীয় পূর্ব- দক্ষিণ ময়না গ্রামের বাসিন্দা।

প্রসূন বন্দ্যোপাধ্যায়
প্রসূন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২০:২০

link
প্রসূন বন্দ্যোপাধ্যায়
প্রসূন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২০:২০

options
link
কাদা মাটিতে চাপ রক্ত! ময়নার পানের বরজে উদ্ধার হাত-পা বাঁধা মহিলার বিবস্ত্র দেহ zoom
এআই দ্বারা নির্মিত ছবি।
Advertisement

পানের বরজ থেকে হাত-পা বাঁধা মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার। মাথার পিছনে ক্ষত। কাদায় রক্ত। কী করে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। তাঁকে খুন করা হয়েছে অনুমান স্থানীয়দের। কিন্তু কেন? তা কেউ বলতে পারছেন না। দেহে বস্ত্র নেই কেন সেই প্রশ্নও উঠেছে। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না (Moyna) থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রাধারানী অধিকারী। বয়স আনুমানিক ৪৭ বছর। তিনি স্থানীয় পূর্ব- দক্ষিণ ময়না গ্রামের বাসিন্দা। মহিলা মানসিক ভারসাম্য হারিয়েছিলেন বলে জানা গিয়েছে। এ দিন সকালে বুধবার সকালে এলাকার বাসিন্দা অরূপ জানা প্রতিদিনের মতো নিজের পানের বরজ দেখতে গেলে সেখানে হাত-পা ও মুখ বাঁধা বিবস্ত্র অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি নজরে আসতেই তিনি ময়না থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়না থানার পুলিশ। ভারপ্রাপ্ত আধিকারিক অর্কদীপ হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কীভাবে মহিলার মৃত্যু? পানের বরজে দেহ গেল কী করে? উঠছে সেই প্রশ্ন। এ ছাড়াও তাঁর হাত-পা-মুখ বাঁধা অবস্থায় ও বস্ত্রহীন অবস্থায় উদ্ধার হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। এটি খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম গুরু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.