Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Lust Stories 3 trailer

‘এত গরম হয়ে গেলে কী করে?’, যৌনতা ও সম্পর্কের রসায়নে রগরগে ‘লাস্ট স্টোরিস ৩’-এর ট্রেলার

২ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলারে ফুটে উঠেছে সম্পর্ক, ভালোবাসা, কামনার মোড়কে নারীআকাঙ্ক্ষার বিভিন্ন দিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২০:১১

options
link
‘এত গরম হয়ে গেলে কী করে?’, যৌনতা ও সম্পর্কের রসায়নে রগরগে ‘লাস্ট স্টোরিস ৩’-এর ট্রেলার zoom
ট্রেলারেই উত্তেজনা, কৌতূহলের পারদ চড়াল 'লাস্ট স্টোরিস ৩'-এর ট্রেলার।
Advertisement

শরীরী আগ্নেয়গিরি যখন কামনার আগুনে অগ্নুৎপাতের অপেক্ষায় থাকে, তখন ইচ্ছে-আকাঙ্ক্ষার মায়াজালে সম্পর্ক পরতে পরতে এক অন্য শিহরণ জাগায়। কামনা-বাসনার এক ভিন্ন সমীকরণ নিয়ে ফের নেটফিক্সের পর্দায় আছড়ে পড়তে চলেছে ‘লাস্ট স্টোরিজ’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি। যৌনতা ও সম্পর্কের রসায়নে বুধবার মুক্তিপ্রাপ্ত রগরগে ট্রেলারেই উত্তেজনা, কৌতূহলের পারদ চড়াল ‘লাস্ট স্টোরিস ৩’-এর ট্রেলার।

ঝলকে যৌনগন্ধী সংলাপে রীতিমতো ঝড় তুলেছেন অদিতি। এক দৃশ্যে নারীমনের ‘নিষিদ্ধ’ আকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়ে নায়িকাকে বলতে শোনা যায়, ‘মেয়েরা আদতে বাল্বের মতো নয়, বরং মোমবাতির মতো— যাঁরা…’ 

ফের ওয়েব প্ল্যাটফর্মে ফিরতে চলেছে এমি-মনোনীত অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ’। ২ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলারে ফুটে উঠেছে সম্পর্ক, ভালোবাসা, কামনার মোড়কে নারীআকাঙ্ক্ষার বিভিন্ন দিক। যেখানে নজর কাড়লেন অদিতি রাও হায়দরি, রাধিকা আপ্তে, কঙ্কণা সেনশর্মা, রাধিকা মদন, সানা থাম্পি, বিজয় ভার্মা, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সিদ্ধার্থ, আলি ফজল এবং গুরফতেহ পিরজাদা। ঝলকে যৌনগন্ধী সংলাপে রীতিমতো ঝড় তুলেছেন অদিতি। এক দৃশ্যে নারীমনের ‘নিষিদ্ধ’ আকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়ে নায়িকাকে বলতে শোনা যায়, ‘মেয়েরা আদতে বাল্বের মতো নয়, বরং মোমবাতির মতো— যাঁরা শুধু জ্বলে না, গলতেও থাকে।’ এহেন মুচমুচে সংলাপেই দুষ্টু ইঙ্গিত দিয়েছেন অদিতি। শুধু তাই নয়, অ্যান্থলজির মূল ভাবনা ইচ্ছে ও আকাঙ্ক্ষার জটিল মনস্তত্ত্বও যেন এই সংলাপেই নিহিত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
যৌনতা ও সম্পর্কের রসায়নে রগরগে ‘লাস্ট স্টোরিস ৩’-এর ট্রেলার

ভালবাসায় যৌনতা অচ্ছুত নয়, এহেন বার্তার মাধ্যমেই ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’ নিয়ে এসেছিসেন বলিউডের চার পরিচালক অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, করণ জোহর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়। এবারেও নতুন চার গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। তবে এবার ‘লাস্ট স্টোরিজ ৩’ পরিচালনার দায়িত্বে বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা এবং বিশাল ভরদ্বাজ। যে অ্যান্থলজিতে রাধিকা আপ্তে, কঙ্কনা সেন শর্মা, অদিতি রাও হায়দারিরা নারীমনের গহীনে থাকা যৌনআকাঙ্ক্ষার কথা ফুটিয়ে তুলেছেন। সম্পর্ক, ভালোবাসা আর আকাঙ্ক্ষার টানাপোড়েনে কতটা জমবে ‘লাস্ট স্টোরিজ ৩’? আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সের পর্দাতেই মিলবে উত্তর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.