বঙ্গ বাজেট ২০২৬
WB Budget 2026

৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি, স্মৃতি সংরক্ষণে বরাদ্দ ২০০ কোটি, ঘোষণা অর্থমন্ত্রীর

জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে সংস্কার করা হবে, ঘোষণা অর্থমন্ত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৫:৫২

options
link
৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি, স্মৃতি সংরক্ষণে বরাদ্দ ২০০ কোটি, ঘোষণা অর্থমন্ত্রীর
৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি, স্মৃতি সংরক্ষণে বরাদ্দ ২০০ কোটি, ঘোষণা অর্থমন্ত্রীর

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি সংরক্ষণে বাজেটে (WB Budget 2026) বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। জানালেন, জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে সংস্কার করা হবে। তাঁর স্মৃতি সৌধ তৈরি করা হবে। শ্যামাপ্রসাদের নামে গ্রন্থাগার, পার্ক তৈরি করা হবে। এছাড়া শ্যামাপ্রসাদের জন্মদিনে অর্থাৎ ৬ জুলাই মিলবে রাজ্য সরকারি ছুটি (Government Holiday)।

Advertisement

রাজ্য বাজেটে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের স্মৃতি সৌধ বসানোর হবে বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বললেন, হুগলির বলাগড় ব্লকের জিরাটে অবস্থিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িটির সংস্কার করা হবে। এছাড়াও হবে তাঁর নামাঙ্কিত গ্রন্থাগার ও পার্ক। 

পশ্চিমবঙ্গে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে চর্চা হোক। আসল ইতিহাস সামনে আসুক। এমনই চাইছে রাজ্যের বর্তমান বিজেপি সরকার। তাই আগেই নবান্নের তরফে জানানো হয়েছিল, কলকাতার বুকে বসানো হবে ১২৫ ফুটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। আগামী ৬ জুলাই তার ভূমি পুজো হওয়ার কথা। ঠিক কোথায় হবে তা জানা না গেলেও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল কলকাতার কোনও একটি অংশে জমি নির্বাচন করে মূর্তি স্থাপন করা হবে। সোমবার রাজ্য বাজেটে জিরাটে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের স্মৃতি সৌধ বসানোর হবে বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বললেন, হুগলির বলাগড় ব্লকের জিরাটে অবস্থিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িটির সংস্কার করা হবে। এছাড়াও হবে তাঁর নামাঙ্কিত গ্রন্থাগার ও পার্ক। এই খাতে রাজ্যের বরাদ্দ ২০০ কোটি টাকা। 

Advertisement

বাজেটেই এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন, রাজ্য সরকারি কর্মীদের ক্যালেন্ডারে যুক্ত করা হল আরেকটি ছুটি। তা হল ৬ জুলাই, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। উল্লেখ্য, এবার ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.