বৃত্তিকর অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স নিয়ে বড়সড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী সরকারের। এবার থেকে বিএসএফ জওয়ানদের দিতে হবে না বৃত্তিকর। সম্পূর্ণ মকুব করে দেওয়ার প্রস্তাব অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের (Swapan Dasgupta)। একইসঙ্গে বেতনভোগী ব্যক্তিদের কর মকুবের ক্ষেত্রে মাসিক আয়ের সীমা ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করারও প্রস্তাব দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্বল্পবেতনের কর্মীদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে আরও খবর
স্বপন দাসগুপ্তের কথা অনুযায়ী, বিএসএফ জওয়ানরা দিন-রাত, সীমান্ত রক্ষায় কাজ করছেন। দেশের অখণ্ডতা সুরক্ষিত করছেন। কিন্তু তাঁদের জন্য বৃত্তিকর মকুবের কোনও ব্যবস্থা নেই। সেই সমস্ত জওয়ানদের কৃতজ্ঞতা জানাতেই বিএসএফ জওয়ানদের বৃত্তিকর দেওয়া অব্যাহতি দেওয়ার প্রস্তাব।
আজ, সোমবার বিজেপি সরকারের প্রথম বাজেট (Bengal Budget 2026) পেশ হয় বঙ্গ বিধানসভায়। যেখানে একগুচ্ছ নতুন ঘোষণা করেন অর্থমন্ত্রী। পাশাপাশি সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ-সহ একাধিক ক্ষেত্রে কর্মরত কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা করা হয়েছে এই বাজেটে। তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেটে ভাবা হয়েছে বিএসএফ জওয়ানদের কথাও। বৃত্তিকরে সম্পূর্ণ ছাড় দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর।
স্বপন দাসগুপ্তের কথা অনুযায়ী, বিএসএফ জওয়ানরা দিন-রাত, সীমান্ত রক্ষায় কাজ করছেন। দেশের অখণ্ডতা সুরক্ষিত করছেন। কিন্তু তাঁদের জন্য বৃত্তিকর মকুবের কোনও ব্যবস্থা নেই। সেই সমস্ত জওয়ানদের কৃতজ্ঞতা জানাতেই বিএসএফ জওয়ানদের বৃত্তিকর দেওয়া অব্যাহতি দেওয়ার প্রস্তাব। এহেন সিদ্ধান্তে বড় অংশের বিএসএফ জওয়ানরা সুবিধা পাবেন।
অন্যদিকে, এদিন বাজেটে উল্লেখ করা হয়েছে, রাজস্ব ঘাটতির অঙ্ক ১.০২ শতাংশ। ২০২৫-২৬-এ সংশোধিত হার ছিল ২.০৭ শতাংশ। এছাড়া বাজেট ঘাটতি হার ২.৯১ শতাংশ, ২০২৫-২৬এ যা ছিল ৩.৪০ শতাংশ। ঋণের হার ৩৭.৯৮ শতাংশ। পূর্বতন সরকারের থেকে পাওয়া মোট ঋণের বোঝা রয়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি। সোমবার মোট ৪ লক্ষ ৩৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পেনাল্টি মিসেও জোড়া গোলে মহানায়ক মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
-
‘আপনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলব’, মোদিকে আবেগঘন চিঠি শুভেন্দুর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার
-
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের



