West Bengal Budget

শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি, নতুন ৫ জেলা, ৩৮% ডিএ, ডবল ইঞ্জিনে বিরাট বাজেট

এক নজরে
১৩:৫৭ সর্বশেষ
কলকাতার স্কুলে মিডডে মিল সরবরাহ ইসকনের
১৩:৫৫
সিভিক ভলান্টিয়ারদের বার্তা শুভেন্দুর
১৩:৫৩
হেরিটেজ কমিশন পুনরুজ্জীবিত করার বার্তা
১৩:৫০
সরকারি কর্মীদের বার্তা শুভেন্দুর
১৩:৪৬
মহিলাদের জন্য বিশেষ বরাদ্দ
১৩:৪৬
কৃষকদের বাজেটে বরাদ্দ
১৩:৪২
দুর্নীতিমুক্ত নিয়োগে জোর শুভেন্দুর
১৩:৩৬
ইতিবাচক বাজেট
১৩:৩২
বাজেট বক্তব্য শুভেন্দুর
১৩:২৯
বাজেটে মোট বরাদ্দ
১৩:২৬
বাণিজ্যবান্ধব বাংলা
১৩:১৯
মদের দোকানে লাইসেন্স
১৩:১৯
শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি
১৩:১৪
দুর্গাপুজোর বিশ্বজনীন পর্যটন ব্র্যান্ডিং
১৩:১৪
গৃহবধূদের জন্য বাজেটে চমক
১৩:১২
ঘাটাল মাস্টার প্ল্যান
১৩:১০
ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ নিয়ে বাজেটে ঘোষণা
১৩:০৮
স্টার্ট আপ পলিসি
১৩:০৬
উত্তরবঙ্গে শিল্পে জোর
১৩:০৪
পরিবেশবান্ধব বাংলা গড়তে জোর
১২:৫৯
কৃষকের পাশে সরকার
১২:৫৮
গঙ্গা ড্রেজিং
১২:৫৫
সুন্দরবনে বাঁধ
১২:৫০
উত্তরবঙ্গে এইমস
১২:৪৮
আয়ুষ্মান ভারতে অর্থবরাদ্দ
১২:৪৮
'ভরসা' কর্মসূচি
১২:৪৬
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে অর্থবরাদ্দ
১২:৪৩
রাজ্যে 'খেলো ইন্ডিয়া' কার্যক্রম
১২:৪৩
মিডডে মিলে বরাদ্দ বৃদ্ধি
১২:৪১
মহিলা বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা
১২:৪১
ঝাড়গ্রামে শিক্ষায় জোর
১২:৪০
বয়স্ক, বিশেষ ক্ষমতাসম্পন্ন ও বিধবা ভাতা বৃদ্ধি
১২:৩৬
জেলায় বিমানবন্দর
১২:৩১
চিংড়িহাটা-নিউটাউনে এলিভেটেড করিডর
১২:৩১
দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর
১২:২৯
অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন বৃদ্ধি
১২:২৭
গিগ ওয়ার্কারদের জন্য বিশেষ উদ্যোগ
১২:২৫
উত্তরবঙ্গের জন্য বাজেটে ঘোষণা
১২:২৫
মা আহার কেন্দ্র বাড়ছে
১২:২৩
জি রাম জি-তে বরাদ্দ বৃদ্ধি
১২:২২
অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি বরাদ্দ
১২:১৭
মোট ৩৮ শতাংশ ডিএ সরকারি কর্মীদের
১২:১৭
মিথ্যা মামলায় ফেঁসে কারাবাসে ১০ হাজার অনুদান
১২:১৫
সিভিক ভলান্টিয়ারের পারিশ্রমিক বৃদ্ধি
১২:১৪
বিধায়ক তহবিলে বরাদ্দ বৃদ্ধি
১২:১২
রাজ্যে এআই মিশনের সূচনা
১২:১০
১ লক্ষ সরকারি চাকরি
১২:০৭
প্রান্তিক মানুষদের সুবিধা দিতে বিশেষ উদ্যোগ
১২:০৫
নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত
১২:০৪
বাজেট ভাষণ শুরু অর্থমন্ত্রীর
১১:৩৭
পাটের ব্যাগে বাজেট ফাইল
১১:২৮
বিধানসভায় পুজো
১০:৫০
বাজেট পেশের আগে অর্থমন্ত্রীর বক্তব্য
১০:১৫
কিছুক্ষণের মধ্যে রাজ্য বাজেট পেশ
০৯:০০
রাজ্য বিধানসভার দিকে রওনা শুভেন্দুর
বাংলার বাজেটের 'বহিখাতা' হাতে শুভেন্দু অধিকারী ও স্বপন দাশগুপ্ত। ছবি: কৌশিক দত্ত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৪:৫৯

options
link
শেষ আপডেট: ১৩:৫৭

কলকাতার স্কুলে মিডডে মিল সরবরাহ ইসকনের

শুভেন্দু বলেন, "ইসকনকে বরাত দেওয়া হয়েছে। কলকাতার স্কুলে স্কুলে মিডডে মিল সরবরাহ করার দায়িত্ব দেওয়া হচ্ছে। আপনি ইচ্ছে হলে হরে কৃষ্ণ বলবেন, নইলে বলবেন না। তবে ভালো খাবার পাবেন।"

শেষ আপডেট: ১৩:৫৫

সিভিক ভলান্টিয়ারদের বার্তা শুভেন্দুর

টাকা বাড়িয়ে দিয়েছি। কিন্তু সিভিক ভলান্টিয়ার নিয়ে ঝাড়াই বাছাই হবে। মানসিক প্রস্তুতি নিতে শুরু করুন। বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

শেষ আপডেট: ১৩:৫৩

হেরিটেজ কমিশন পুনরুজ্জীবিত করার বার্তা

হেরিটেজ কমিশন পুনরুজ্জীবিত করার বার্তা শুভেন্দুর। সংস্কৃতিকে আমরা অস্বীকার করতে পারি না। সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটাবই। আধ্যাত্মিক সংস্কৃতির জাগরণ করে গিয়েছেন প্রধানমন্ত্রী, মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

শেষ আপডেট: ১৩:৫০

সরকারি কর্মীদের বার্তা শুভেন্দুর

আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনারা নিশ্চিত থাকতে পারেন টাকা পেয়ে যাবেন। বন্ধু হিসাবে কথা দিচ্ছি আমরা কেন্দ্র-রাজ্য ডিএ সমান করে দেব। বিপুল ঋণের বোঝা সামলে এগোতে হচ্ছে। পুজোর মাসেই অ্যাডভান্স পেয়ে যাবেন। স্বপন দাশগুপ্তর আরেকটি বাজেট পর্যন্ত অপেক্ষা করুন। সপ্তম পে কমিশন লাগু হবে আগামী অর্থবর্ষে।

শেষ আপডেট: ১৩:৪৬

মহিলাদের জন্য বিশেষ বরাদ্দ

নারীশক্তি, দেবীশক্তিতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। স্কুলছুট আটকাতে বিশেষ উদ্যোগ। কলেজ পড়ুয়াদের জন্য অর্থবরাদ্দ। প্রসূতিদের জন্য ২১ হাজার টাকা আর্থিক বরাদ্দ। সরকারি বাসে মহিলাদের নিখরচে যাত্রায় পিঙ্ক কার্ড তৈরি করা হয়েছে। পুজোর আগেই ১৬ হাজার কনস্টেবল নিয়োগ। ওবিসি কাঁটায় আটকে ছিল। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য বিশেষ বরাদ্দ।

শেষ আপডেট: ১৩:৪৬

কৃষকদের বাজেটে বরাদ্দ

অন্নদাতা ভগবান কৃষকদের বাজেটে দু'হাত ভরে দেওয়া হয়েছে। ২০০ টাকা করে বাড়তি পাবেন কৃষকরা। প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচিতে ৪টি জেলাকে যুক্ত করা হয়েছে।

শেষ আপডেট: ১৩:৪২

দুর্নীতিমুক্ত নিয়োগে জোর শুভেন্দুর

নিয়োগ কমিটিতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। তোলাবাজি, সিন্ডিকেটরাজ বন্ধ করতে জেলা পরিষদের থেকে নিতে হবে না কোনও অনুমতি। স্বাস্থ্যশিক্ষাকেও বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।

শেষ আপডেট: ১৩:৩৬

ইতিবাচক বাজেট

রাজ্যে ব্যাপক বিনিয়োগ ও শিল্প আনতে গেলে, সিন্ডিকেট বন্ধ করা, শিল্প ও ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করা। এই বাজেট নিয়ে নিশ্চয়ই বিরোধীদের কিছু বলার নেই। আগামী ২ দিন বাজেট নিয়ে আলোচনা হবে। বর্ষীয়ান বিধায়ক অশোক দেব এই বাজেটের প্রশংসা করেছেন।

শেষ আপডেট: ১৩:৩২

বাজেট বক্তব্য শুভেন্দুর

বিগত সরকার ভোট অন অ্য়াকাউন্ট পেশ করেছিল। আমরা এবারে ৮ মাসের বাজেট পেশ করেছি। ১২ মাসের অর্থনৈতিক বাজেট পেশ করার সুযোগ পাইনি। বাজেটে সেবাশক্তি, জ্ঞানশক্তি-সহ ৫ বিষয়ে নজর। কর্মসংস্থান, শিল্পকে অগ্রাধিকার।

শেষ আপডেট: ১৩:২৯

বাজেটে মোট বরাদ্দ

বাজেটে মোট বরাদ্দ ৪ লক্ষ ৩৮ হাজার ৫০০ কোটি টাকা, ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর।

শেষ আপডেট: ১৩:২৬

বাণিজ্যবান্ধব বাংলা

সিন্ডিকেটরাজের অবসান করে বাণিজ্যবান্ধব বাংলা গড়তে ডবল ইঞ্জিন সরকারের সমস্ত সুযোগসুবিধা নেওয়ার চেষ্টা করেছি, মন্তব্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর।

শেষ আপডেট: ১৩:১৯

মদের দোকানে লাইসেন্স

স্কুল থেকে ১ কিলোমিটারের মধ্যে মদের দোকানে লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে ৫০০ মিটারের দূরত্বে মদের দোকানে লাইসেন্স দেওয়া হবে না।

শেষ আপডেট: ১৩:১৯

শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি

৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে রাজ্য সরকারি ছুটি ঘোষণা। জিরাটের পৈতৃক ভিটেকে সংরক্ষণ। লাইব্রেরি, পার্ক, স্মৃতিসৌধ তৈরিতে ২০০ কোটি টাকা বরাদ্দ।

শেষ আপডেট: ১৩:১৪

দুর্গাপুজোর বিশ্বজনীন পর্যটন ব্র্যান্ডিং

দুর্গাপুজোকে ঘিরে বিশ্বজনীন পর্যটন ব্র্যান্ডিং। কঙ্কালীতলা, কালীঘাট, তারাপীঠ, মদনমোহন মন্দিরের সংরক্ষণ ও প্রসারের বন্দোবস্ত। শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট ও শক্তিপীঠ সার্কিট গড়ে তোলা হবে। দার্জিলিংকে ইকো অ্যাডভেঞ্চার পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। ঝাড়গ্রাম চিড়িয়াখানায় টাইগার সাফারি।

শেষ আপডেট: ১৩:১৪

গৃহবধূদের জন্য বাজেটে চমক

কোনও গৃহবধূ ক্লাউড কিচেন শুরু করলে আর্থিক সাহায্য ঘোষণা।

শেষ আপডেট: ১৩:১২

ঘাটাল মাস্টার প্ল্যান

কেন্দ্রের সাহায্যে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান। ১২০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা। জঙ্গিপুরে ভাঙন মোকাবিলায় ৫০ কোটি টাকা।

শেষ আপডেট: ১৩:১০

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ নিয়ে বাজেটে ঘোষণা

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে পুনরুজ্জীবিত করা হবে।

শেষ আপডেট: ১৩:০৮

স্টার্ট আপ পলিসি

স্টার্ট আপ পলিসি চালু করা হবে রাজ্যে। একটি ৪০ কোটি, আরেকটিতে ৬০ কোটি। সবমিলিয়ে ১০০ কোটি টাকা বরাদ্দ।

শেষ আপডেট: ১৩:০৬

উত্তরবঙ্গে শিল্পে জোর

উত্তরবঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সেমি কন্ডাক্টরে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ। পাটশিল্প পুনরুজ্জীবনে উদ্যোগ। গঙ্গারামপুর, কুশমান্ডিতে কার্পেট শিল্প চাঙ্গা করতে উদ্যোগ। উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাটারচালিত গাড়ির কারখানা হবে।

শেষ আপডেট: ১৩:০৪

পরিবেশবান্ধব বাংলা গড়তে জোর

পিএম গতি শক্তি, সাগরমালা ২, দুর্গাপুর ও নদিয়ায় ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি হবে।

শেষ আপডেট: ১২:৫৯

কৃষকের পাশে সরকার

বীজ কিনতে কৃষক পরিবারকে বছরে ৩ হাজার টাকা আর্থিক সাহায্য। সাবমার্শিবল পাম্প ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতে ছাড়। অন্নপূর্ণা আয় সংরক্ষণ চালু। আলু চাষিদের জন্য কোল্ডস্টোরেজ তৈরি করা হবে। হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরে ফুলচাষে ক্লাস্টার তৈরি হবে।

শেষ আপডেট: ১২:৫৮

গঙ্গা ড্রেজিং

বন্যা রোধে বাংলা-বিহার গঙ্গা ড্রেজিংয়ের ঘোষণা অর্থমন্ত্রীর।

শেষ আপডেট: ১২:৫৫

সুন্দরবনে বাঁধ

সুন্দরবনে ১ হাজার কোটি টাকা ব্যয়ে ৬০ কিলোমিটার বাঁধ তৈরি হবে।

শেষ আপডেট: ১২:৫০

উত্তরবঙ্গে এইমস

উত্তরবঙ্গে আইআইটি ও এইমস হবে। কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ। হরিপাল, বামনগোলা, দিঘায় হাসপাতালের আধুনিকীকরণ। মুম্বই, ভেলোরে যাঁরা চিকিৎসা করাতে যাবেন, তাঁদের জন্য পিপিপি মডেলে থাকার বন্দোবস্ত।

শেষ আপডেট: ১২:৪৮

আয়ুষ্মান ভারতে অর্থবরাদ্দ

আয়ুষ্মান ভারতে আওতায় আসবেন ৭ কোটি। ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ। আশাকর্মী এবং ৭০ বছর বয়সের ঊর্ধ্বে যাঁরা তাঁরা আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত।

শেষ আপডেট: ১২:৪৮

'ভরসা' কর্মসূচি

'ভরসা' কর্মসূচিতে স্নাতক বেকারদের জন্য ৩ হাজার এবং অন্যান্য ২ হাজার টাকা বরাদ্দ। পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম এবং অন্য কোনও সামাজিক প্রকল্পের আওতাভুক্ত না হলে মিলবে টাকা।

শেষ আপডেট: ১২:৪৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে অর্থবরাদ্দ

সরকারি ও সরকারি পোষিত কলেজ পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এককালীন ২৫ হাজার টাকা দেবে সরকার।

শেষ আপডেট: ১২:৪৩

রাজ্যে 'খেলো ইন্ডিয়া' কার্যক্রম

থ্রি ডি অ্যানিমেনশন কোর্স। স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হবে। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। বরাদ্দ ২০ কোটি টাকা। রাজ্যে 'খেলো ইন্ডিয়া' কার্যক্রম। ৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে মিনি ইন্ডোর স্টেডিয়াম। জাতীয় ক্রীড়ায় অংশগ্রহণে ক্লাবকে ১ কোটি টাকা দেওয়া হবে।

শেষ আপডেট: ১২:৪৩

মিডডে মিলে বরাদ্দ বৃদ্ধি

স্কুলে স্কুলে মিডডে মিলে বরাদ্দ বৃদ্ধি। পড়ুয়া পিছু ১০ টাকা করে বরাদ্দ। রাঁধুনিদের ১ হাজার টাকা বেতন বৃদ্ধি।

শেষ আপডেট: ১২:৪১

মহিলা বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা

কাঁথি, কালিয়াচক, ফলতায় মহিলা বিশ্ববিদ্যালয়। সব স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন।

শেষ আপডেট: ১২:৪১

ঝাড়গ্রামে শিক্ষায় জোর

ঝাড়গ্রামে ২টি কেন্দ্রীয় বিদ্যালয়। তৈরি হবে আদিবাসী বিশ্ববিদ্যালয়।

শেষ আপডেট: ১২:৪০

বয়স্ক, বিশেষ ক্ষমতাসম্পন্ন ও বিধবা ভাতা বৃদ্ধি

বয়স্ক, বিশেষ ক্ষমতাসম্পন্ন ও বিধবা ভাতা ৫০০ টাকা বৃদ্ধি।

শেষ আপডেট: ১২:৩৬

জেলায় বিমানবন্দর

পুরুলিয়া আর মালদহে বিমানবন্দর। হাসিমারা ও কলাইকুণ্ডা বিমানবন্দর সম্প্রসারণে জমি। কলকাতা বিমানবন্দরের কাছে আরেকটি নতুন বিমানবন্দর।

শেষ আপডেট: ১২:৩১

চিংড়িহাটা-নিউটাউনে এলিভেটেড করিডর

অসমের কাজিরাঙার আদলে চিংড়িহাটা-নিউটাউনে ৯০০ কোটির এলিভেটেড করিডর তৈরির প্রস্তাব। শালিমার-গার্ডেনরিচ টার্মিনাল তৈরি হবে।

শেষ আপডেট: ১২:৩১

দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর

পিপিপি মডেলে দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর তৈরির প্রস্তাব অর্থমন্ত্রীর। বীরভূমে ময়ূরাক্ষীর উপর ৪ লেনের ব্রিজ। দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো পরিষেবা চালুর প্রস্তাব।

শেষ আপডেট: ১২:২৯

অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন বৃদ্ধি

অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক ৫ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর।

শেষ আপডেট: ১২:২৭

গিগ ওয়ার্কারদের জন্য বিশেষ উদ্যোগ

গিগ ওয়ার্কারদের জন্য বিনামূল্যে চার্জিং পয়েন্ট ও জলের বন্দোবস্ত করা হবে।

শেষ আপডেট: ১২:২৫

উত্তরবঙ্গের জন্য বাজেটে ঘোষণা

বাণিজ্যিক টি এস্টেট জমি ৩০ থেকে কমে হল ১৫, ঘোষণা অর্থমন্ত্রীর।

শেষ আপডেট: ১২:২৫

মা আহার কেন্দ্র বাড়ছে

শহরাঞ্চলে বাড়ছে আরও ৪টি মা আহার কেন্দ্র। ৫ টাকায় মিলবে মাছ-ভাত।

শেষ আপডেট: ১২:২৩

জি রাম জি-তে বরাদ্দ বৃদ্ধি

১২৫ দিনের জি রাম জি-তে ১৪ হাজার কোটি বরাদ্দ বৃদ্ধি। নতুন ২৫ লক্ষ সংযোজন করা হবে।

শেষ আপডেট: ১২:২২

অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি বরাদ্দ

নারী ক্ষমতায়নে বিশেষ জোর। অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন টাকা।

শেষ আপডেট: ১২:১৭

মোট ৩৮ শতাংশ ডিএ সরকারি কর্মীদের

সরকারি কর্মীরা মোট ৩৮ শতাংশ ডিএ পাবেন। অর্থমন্ত্রীর ঘোষণায় খুশি সরকারি কর্মীরা।

শেষ আপডেট: ১২:১৭

মিথ্যা মামলায় ফেঁসে কারাবাসে ১০ হাজার অনুদান

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ৫ হাজার টাকা পেনশন। মিথ্যা মামলায় ফেঁসে কারাবাস করেছেন যাঁরা তাঁদের ১০ হাজার টাকা।

শেষ আপডেট: ১২:১৫

সিভিক ভলান্টিয়ারের পারিশ্রমিক বৃদ্ধি

সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশের পারিশ্রমিক মাসিক ২ হাজার টাকা বৃদ্ধি। এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক ২ হাজার টাকা বৃদ্ধি। আগস্ট থেকে মিলবে বাড়তি টাকা।

শেষ আপডেট: ১২:১৪

বিধায়ক তহবিলে বরাদ্দ বৃদ্ধি

বিধায়ক তহবিলে অর্থের পরিমাণ ৭০ লক্ষ থেকে বেড়ে ১ কোটি, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর।

শেষ আপডেট: ১২:১২

রাজ্যে এআই মিশনের সূচনা

রাজ্যে এআই মিশনের সূচনা।

শেষ আপডেট: ১২:১০

১ লক্ষ সরকারি চাকরি

রাজ্য সরকারি ১ লক্ষ শূন্যপদে নিয়োগ। ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ। পুলিশে ২০ হাজার নিয়োগ। ৫০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব। আগামী দু'বছর বয়সের ক্ষেত্রে বাড়তি ছাড়।

শেষ আপডেট: ১২:০৭

প্রান্তিক মানুষদের সুবিধা দিতে বিশেষ উদ্যোগ

এবারের জিএসডিপি ১.০৭। প্রান্তিক মানুষদের সুবিধা দিতে প্রয়োজনে নিয়মে বদল আনা হবে। ২৪ ঘণ্টা নিরাপত্তার বন্দোবস্ত। প্রশাসনিক সংস্কারের অংশ হিসাবে একাধিক পদক্ষেপ। কলকাতা, বসিরহাট, জঙ্গিপুর, আরামবাগে বিশেষ উদ্যোগ। নতুন দমকল হবে হেমতাবাদ, চণ্ডীপুর, কাকদ্বীপ।

শেষ আপডেট: ১২:০৫

নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত

নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত। রাজ্যের সব প্রকল্প চালু থাকবে। বাংলাকে জাতীয় স্তরে পুনরুত্থানের মিশন নিয়েছি, বললেন অর্থমন্ত্রী।

শেষ আপডেট: ১২:০৪

বাজেট ভাষণ শুরু অর্থমন্ত্রীর

বাজেট ভাষণ পাঠ শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

শেষ আপডেট: ১১:৩৭

পাটের ব্যাগে বাজেট ফাইল

ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। বাংলার ঐতিহ্যবাহী মাদুর আর পাটের তৈরি বাজেট ফাইল।

Budget
শেষ আপডেট: ১১:২৮

বিধানসভায় পুজো

বাজেট পেশের আগে বিধানসভায় পুজো স্বপন দাশগুপ্ত ও শুভেন্দু অধিকারীর। অর্থমন্ত্রীকে দই খাওয়ালেন মুখ্যমন্ত্রী।

শেষ আপডেট: ১০:৫০

বাজেট পেশের আগে অর্থমন্ত্রীর বক্তব্য

অর্থমন্ত্রী বলেন, "মানুষ একটা বড় প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। রাজ্যের ভাণ্ডারে কতটা টাকা আছে, সেটা ভেবেচিন্তেই, একটা ব্যালেন্স করতে হবে।" তাঁর কথায়, "মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্পের উন্নয়ন হতে পারে, আমাদের লক্ষ্য হবে আধুনিক প্রোগ্রেসিভ অর্থনৈতিকভাবে বাংলা তৈরি করা।"

শেষ আপডেট: ১০:১৫

কিছুক্ষণের মধ্যে রাজ্য বাজেট পেশ

আর কিছুক্ষণের মধ্যে রাজ্য় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিল্প, শিক্ষা, স্বাস্থ্যে কী চমক, সেদিকে নজর আমজনতার।

শেষ আপডেট: ০৯:০০

রাজ্য বিধানসভার দিকে রওনা শুভেন্দুর

সোমবার সকাল ৯টা নাগাদ কাঁথির বাড়ি থেকে রাজ্য বিধানসভার উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.