অক্টোবরে দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই ছুটির মরশুম। অক্টোবরে পুজো ছাড়াও আরও একদিন বাড়তি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। তবে হ্যাঁ, সকলে নন। আগামী ৬ অক্টোবর রেজিনগর, নন্দীগ্রামে বিধানসভা উপ-নির্বাচনের জন্য ওই দুই বিধানসভা কেন্দ্রে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government Holiday)। পাশাপাশি নির্দেশিকায় জানানো হয়েছে, এবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে ১৮ সেপ্টেম্বর থাকবে সরকারি ছুটি।
আরও পড়ুন:
সোমবার অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা এলাকায় সরকারি কার্যালয়, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, নিগম, বোর্ড, বিধিবদ্ধ ও স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১’-এর ২৫ নম্বর ধারার অধীনে সরকারি ছুটি থাকবে। ভোটগ্রহণ প্রক্রিয়া গভীর রাত পর্যন্ত চলতেই পারে। ফলে রিসেপশন সেন্টার থেকে ভোটগ্রহণ কর্মীদের ছাড়া পেতে দেরি হওয়াই স্বাভাবিক। সেক্ষেত্রে পরেরদিন অর্থাৎ ৭ অক্টোবর তাঁদের পক্ষে অফিসে উপস্থিত হওয়া কঠিন। এরকম পরিস্থিতি তৈরি হলেও মিলবে বাড়তি সুবিধা।
এই ধরণের সমস্যার ক্ষেত্রে যোগ্য কর্মীদের জন্য ৭ তারিখও বিশেষ ছুটি মঞ্জুর করা যেতে পারে বলে জানিয়েছে অর্থ দপ্তর। যে সব সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র, সেক্টর অফিস অথবা নির্বাচনী সরঞ্জাম বিতরণ ও গ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনের সরঞ্জাম পাঠানোর দিন অর্থাৎ ৫ অক্টোবর স্থানীয় ছুটি ঘোষণা করতে পারে। উল্লেখ্য, ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর-দুটি কেন্দ্রেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে একটি আসন ছাড়তে হতো তাঁকে। নিজের গড় নন্দীগ্রামের আসনটি ছেড়ে দেন শুভেন্দু। ফলে ওই কেন্দ্র বিধায়কশূন্য হয়ে পড়ে। অন্যদিকে, মু্র্শিদাবাদের রেজিনগর ও নওদা- জোড়া কেন্দ্রে জেতেন তৃণমূল থেকে বহিষ্কৃত অর্থাৎ আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। পরবর্তীকালে রেজিনগর আসনটি ছেড়ে দেন। ফলে এই মুহূর্তে বিধায়ক শূন্য নন্দীগ্রাম ও রেজিনগর। আগামী ৬ অক্টোবর সেখানে হবে উপনির্বাচন।
সর্বশেষ খবর
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও
-
বৈভবকে জড়িয়ে সমালোচনার জবাব দিলেন সঞ্জু, দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানদের উড়িয়ে সিরিজ ভারতের