মলয় কুণ্ডু: এবার আর জাহাজে নয়, একেবারে বিমানে চেপেই সরাসরি আন্দামান বেড়াতে যেতে পারবেন রাজ্যর সরকারি কর্মীরা। তাঁদের প্রাপ্য ‘লিভ ট্রাভেল কনশেসন’ বা ‘এলটিসি’ হিসাবে এই বিমান ভাড়া মেটাবে রাজ্য সরকার।
রাজ্য সরকারি কর্মীরা ‘শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া’ পরিচালিত জাহাজে দশ বছরে একবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ছুটির জন্য ভ্রমণ ছাড়ের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনিয়মিত শিপিং পরিষেবার কারণে শ্রী বিজয় পুরমে (পূর্বতন পোর্ট ব্লেয়ার) জাহাজ বা ভেসেলে যাতায়াত করা অসুবিধাজনক এবং অসম্ভব হয়ে পড়েছে। বেশিরভাগই বিমান পরিষেবা বেছে নিচ্ছেন। এছাড়াও ভাড়া জাহাজ হিসাবে পরিবর্তিত হয়। ফলে কী ভাড়া নির্ধারণ করা হবে, তা নিয়ে অস্পষ্টতা এবং প্রশাসনিক অসুবিধা দেখা দেয়।
সেই অসুবিধা দূর করতেই আসরে নামে রাজ্য সরকার। অর্থ দপ্তর সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখে সংশোধন করা হচ্ছে। এখন থেকে রাজ্য সরকারি কর্মীরা শর্ত সাপেক্ষে ইকোনমি ক্লাসে বিমান ভ্রমণের অনুমতি পাবেন।
সর্বশেষ খবর
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুন’ স্ত্রীর, বাবাকে মারতে সাহায্য মেয়েরও!
-
বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু
-
সকাল-সন্ধ্যা ধূপ জ্বালান? ডায়াবেটিসের ঝুঁকি ডেকে আনছেন না তো?
-
PM CARES তহবিলে হু হু করে বাড়ছে অনুদানের অঙ্ক, এখন কত টাকা রয়েছে? মিলল হিসাব