West Bengal Weather Update

আজ উত্তরের ৫ জেলায় জারি কমলা সতর্কতা, রথে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় বঙ্গে। রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা মুর্শিদাবাদ ও নদিয়াতে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৭:২৫

options
link
আজ উত্তরের ৫ জেলায় জারি কমলা সতর্কতা, রথে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় বঙ্গে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি।

মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় বঙ্গে। রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা মুর্শিদাবাদ ও নদিয়াতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বুধবারে বৃষ্টি কিছুটা কমবে। তবে বৃহস্পতিবার রথযাত্রার দিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে মঙ্গলবার পর্যন্ত।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশে ও উত্তর-পশ্চিম বিহারে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় বঙ্গে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি। সোম থেকে মঙ্গলবারেও একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার বইবার পূর্বাভাস রয়েছে। বুধবার বৃষ্টি কমলেও, বৃহস্পতিবার ফের বাড়বে বৃষ্টির সম্ভাবনা। সেই দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।

Advertisement

এ দিন রবিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়তে পারে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। রথের দিন বৃহস্পতিবার ও শুক্রবার ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

Advertisement

উত্তরবঙ্গে আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। নিচের তিন জেলা- মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। অতিভারী বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ভূমিধস। নদীর জলস্তর বৃদ্ধি। কোথাও কোথাও বিপদ সীমার উপরে বইতে পারে নদী। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.