দুর্যোগ অব্যাহত থাকবে উত্তরবঙ্গে! শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। রবি ও সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতাতেও।
আরও পড়ুন:
গভীর নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে যাচ্ছে। ফলে বাংলায় এর প্রভাব নেই। শুক্রবার দক্ষিণবঙ্গে কোথায় ঝিরঝিরে বৃষ্টি, কোথাও বা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। শনিবার থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে।
অন্যদিকে, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার ফের অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। প্লাবিত হতে পারে নিচু এলাকা। অতিবৃষ্টিতে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। চাষেরও ক্ষতি হতে পারে।
শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে কলকাতায়। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাই তাপমাত্রা বেশি না হলেও সামান্য অস্বস্তি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল