Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Local Train cancel

শনি ও রবিতে একগুচ্ছ লোকাল বাতিল, জেনে নিন কোন রুটে চলবে ট্রেন

রেলট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ২২:৫৫

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ২২:৫৫

options
link
শনি ও রবিতে একগুচ্ছ লোকাল বাতিল, জেনে নিন কোন রুটে চলবে ট্রেন zoom
ফাইল ছবি।
Advertisement

সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল। শনি ও রবিবার হাওড়া ডিভিশনে মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সে কারণেই ১ আগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ আগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে।

হাওড়া, শিয়ালদহ সহ একাধিক স্টেশন থেকে ট্রেন বাতিল থাকছে। ১ আগস্ট হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ ট্রেন। বারুইপাড়া থেকে বাতিল ৩২৪১৪ ট্রেন। শিয়ালদহ থেকে বাতিল ৩২৪১৩। মসাগ্রাম থেকে ৩৬০৮৮ ট্রেন বাতিল। বর্ধমাব থেকে ৩৬৮৬০ ট্রেন বাতিল করা হয়েছে। ২ আগস্ট হাওড়া থেকে বাতিল ৩৬৮১১ ট্রেন। বর্ধমান থেকে ৩৬৮১২ ট্রেন বাতিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রেলট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য হাওড়া ডিভিশনে চারদিন রেল পরিষেবা ব্যাহত হয়। এবার আগস্টের শুরেতেই ফের ট্র্যাকের কাজের জন্য একাধিক লোকাল বাতিল করা হয়েছে।

অন্যদিকে শ্রাবণী মেলার জন্য যে বাড়তি ট্রেন চালুর ঘোষণা করা হয়েছে, তাতে খানিকটা সংশোধন করা হয়েছে পূর্ব রেলের তরফে। রেলের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেনগুলি শুধুমাত্র বালি ও শেওড়াফুলি স্টেশনেই স্টপেজ দেবে। শেওড়াফুলি-তারকেশ্বের পর্যন্ত ট্রেনগুলি মাঝের কোনও স্টেশনে দাঁড়াবে না বলেই জানিয়েছে রেল। তবে ডাউনের যে ট্রেনগুলি আসবে অর্থাৎ তারকেশ্বর থেকে হাওড়া অথবা শেওড়াফুলিগামী লোকালগুলি সব স্টেশনেই স্টপেজ দেবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.