Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Sealdah Station

শিয়ালদহ স্টেশনে চালু নতুন ‘সেন্ট্রাল গেট’, পুজোর আগে দূরপাল্লার যাত্রীদের উপহার রেলের

নতুন গেট চালু হওয়ায় মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা সরাসরি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৮:৩৭

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৮:৩৭

options
link
শিয়ালদহ স্টেশনে চালু নতুন ‘সেন্ট্রাল গেট’, পুজোর আগে দূরপাল্লার যাত্রীদের উপহার রেলের zoom
শিয়ালদহ স্টেশনে চালু নতুন 'সেন্ট্রাল গেট'।
Advertisement

যাত্রী পরিষেবা আরও উন্নত করতে শিয়ালদহ স্টেশনে নতুন ‘সেন্ট্রাল গেট’ চালু করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। মূলত মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য তৈরি এই বিশেষ প্রবেশ ও প্রস্থান পথের ফলে দূরপাল্লার যাত্রীদের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

এতদিন যাত্রীদের প্রফুল্ল দ্বার, উত্তর, প্রধান এবং দক্ষিণ প্রবেশদ্বারের উপর নির্ভর করতে হত। নতুন গেট চালু হওয়ায় মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা সরাসরি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন।

এতদিন যাত্রীদের প্রফুল্ল দ্বার, উত্তর, প্রধান এবং দক্ষিণ প্রবেশদ্বারের উপর নির্ভর করতে হত। নতুন গেট চালু হওয়ায় মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা সরাসরি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন। পাশাপাশি গেটের বাইরে থাকা প্রিপেইড ট্যাক্সি স্ট্যান্ডেও সহজে যাওয়া যাবে। রেলের দাবি, এতে স্টেশনের ভিড় কমবে এবং যাত্রী চলাচল আরও সুশৃঙ্খল হবে। বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা, শিশু ও ভারী মালপত্র বহনকারী যাত্রীরা উপকৃত হবেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই প্রসঙ্গে শিয়ালদহ বিভাগের বিভাগীয় রেল ব্যবস্থাপক শ্রী রাজীব সাক্সেনা বলেন, “আমাদের লক্ষ্য প্রতিটি যাত্রীর ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও সুবিধাজনক করে তোলা। সেন্ট্রাল গেট শিয়ালদহ স্টেশনের আধুনিকীকরণ, যাত্রী চলাচলের উন্নতি এবং দূরপাল্লার যাত্রীদের পরিষেবা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” ভবিষ্যতে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে সেন্ট্রাল গেটের আশেপাশে অ্যাপ-ভিত্তিক ক্যাব পিক-আপ ও ড্রপ পয়েন্ট এবং একটি আধুনিক শৌচাগার তৈরির পরিকল্পনাও রয়েছে শিয়ালদহ বিভাগের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.