West Bengal Weather Update

পিছু ছাড়ছে না দুর্যোগ, সোম থেকে কলকাতায় বাড়বে বৃষ্টি, ফের ভাসতে পারে উত্তর!

উত্তরবঙ্গে অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১১:৪৮

options
link
পিছু ছাড়ছে না দুর্যোগ, সোম থেকে কলকাতায় বাড়বে বৃষ্টি, ফের ভাসতে পারে উত্তর!
ফাইল ছবি।

নিম্নচাপ দুর্বল হলেও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরের সব জেলাতেই। রবি এবং সোমবার উত্তরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আপাতত কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার থেকে শহরে বাড়বে বৃষ্টির পরিমাণ।

Advertisement

বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা ছেড়ে ছত্রিশগড়ের দিকে সরে গিয়েছে। সরাসরি নিম্নচাপের প্রভাব আর বাংলায় নেই। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে ছত্রিশগড়ের নিম্নচাপের উপর দিয়ে পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Advertisement

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ঝিরঝিরে বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়।

Advertisement

বৃহস্পতিবার ও শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। শনিবার উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই তাপমাত্রা বেশি না থাকলেও সামান্য অস্বস্তি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.