সরস্বতী পুজোর পর, আজও কিছুটা কমল তাপমাত্রা। সকালে শীতের আমেজ। সন্ধ্যা নাগাদও শীতের আমেজ পাওয়া যাবে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা কুয়াশা। তবে আগামিকাল রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে। ২৬ জানুয়ারি সোমবার ফের পশ্চিমী ঝঞ্ঝা আসবে। তাতে বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ।দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি কুয়াশা। ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
কলকাতা ও পাশ্ববর্তী জেলাতেও সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আজ, কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে। কাল সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, আগামী ৩ দিন উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশা সতর্কবার্তা বেশি দার্জিলিং ও উত্তর দিনাজপুরে। এই দুই জেলা ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সোমবার সকাল পর্যন্ত এই সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। আগামী ৫ দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা