সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যপাল সি ভি বোস আনন্দ বোস। এবার ফের একই ইস্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তাঁর। রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিলে চুপ করে বসে থাকবেন না বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
সোমবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ নাটকের উপমা টানেন। বলেন, “রাজ্যে আইনগত বা সাংবিধানিক সংকট তৈরি হলে আমি শেক্সপিয়ারের হ্যামলেটের মতো চুপ করে বসে থাকব না।”
[আরও পড়ুন: চণ্ডীপুরে ‘কনভয়ে’ যুবকের মৃত্যুর ঘটনায় হাই কোর্টে মামলা শুভেন্দুর, CBI তদন্ত দাবি]
রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে নবান্নের সঙ্গে বেশ ‘সুসম্পর্ক’ ছিল সি ভি আনন্দ বোসের। সরস্বতী পুজোর সময় ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোজ মুখ্যমন্ত্রী। তা নিয়ে রাজনৈতিক মহলে কম মতানৈক্য হয়নি। তবে তারপর থেকে রাজভবন এবং নবান্নের মধ্যে দূরত্ব বাড়ে। প্রথম সংঘাত বাঁধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে। মাঝে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি নিয়েও বেশ সরব হন রাজ্যপাল। বিবৃতিতে রাজ্যকে বেশ কড়া বার্তা দিয়েছিলেন তিনি।
সম্প্রতি রাজ্যপাল একের পর এক বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করেন। তার জেরে রাজ্যপালকে ‘মত্ত হস্তী’র সঙ্গে তুলনা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একের পর এক ঘটনাপ্রবাহের মাঝে সাংবিধানিক কিংবা আইনগত সংকট তৈরির আশঙ্কায় রাজ্যপালের এহেন মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
[আরও পড়ুন: জামা মসজিদ নাকি নীলকণ্ঠ মহাদেবের মন্দির? দ্বন্দ্ব ঘোচাতে সমীক্ষায় রাজি ASI]
সর্বশেষ খবর
-
‘আর্তনাদ শুনে রিল বানাচ্ছিল’, তারাতলা কাণ্ডে ‘হৃদয়হীন’দের গল্প শোনালেন মৃত্যুঞ্জয়ী
-
শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে লস্কর ‘জঙ্গি’রা! হাজির পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডও
-
ফের ইরানে হামলা আমেরিকার, মধ্যপ্রাচ্যে শান্তি কি অধরাই থাকবে?
-
যুক্তি-তর্ক-গপ্পে বছরব্যাপী জন্মজয়ন্তী উদযাপন শ্যামাপ্রসাদের, প্রতি জেলায় কমিটি গড়ল নবান্ন
-
অন্যের জমি দখল করে বাগানবাড়ি! এবার বহরমপুরে তৃণমূল যুব-নেতার বাড়িতে চলল বুলডোজার