বিধান নস্কর, দমদম: রোজই নিজের ফ্ল্যাটের বারান্দায় রোজ আগুন ধরাতেন এক মহিলা। প্রতিবাদ করায় প্রতিবেশীকে ছুরি দিয়ে ভয় দেখাতে থাকেন তিনি। শেষে নিজের গলাতেই কোপ মারেন ওই মহিলা। মঙ্গলবার রাতের এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দমদম সাতগাছি এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাগের বাজার থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,প্রায় প্রতিদিনই দমদম সাতগাছির অভিজাত আবাসনের দু’নম্বর ব্লকের তিন তলায় ফ্ল্যাটের বারান্দায় আগুন ধরাতেন মহিলা বাসিন্দা দীপা রায়। গত কয়েক দিন ধরেই এই কাণ্ড ঘটাচ্ছিলেন তিনি। আবাসনের অন্য আবাসিকদের দাবি, যে কোনও দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মঙ্গলবার রাতেও একই কীর্তি ঘটান তিনি। তখনই আবাসনের অন্য আবাসিকরা তাঁর ফ্ল্যাটে গিয়ে জানতে চায়, কেন প্রত্যেকদিন তিনি এরকম ঘটনা ঘটাচ্ছেন? তাঁদের আশঙ্কা ছিল বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
[আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে সম্পর্ক সন্দেহে নাবালককে খুন! ৯ বছর পর দোষীকে যাবজ্জীবন আদালতের]
প্রতিবাদ করতেই খেপে ওঠেন দীপাদেবী। ঘর থেকে ছুরি বের করে এনে ভয় দেখাতে থাকেন। পরে নিজের গলাতেই কোপ মারেন তিনি। স্বামী তাঁকে বাঁচাতে গেলে তিনিও জখম হন। এর পর আবাসিকরা নাগেরবাজার থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ জানতে পেরেছে মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। যার জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।
[আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের নিয়োগের পথে বাধা হতে পারে মামলা! FIR বাতিলের পরামর্শ হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
অভিষেকের পিএ সুমিতকে এখনই গ্রেপ্তার নয়, সুপ্রিম কোর্টে বহাল রক্ষাকবচ
-
‘তোকে ছাড়া বাকি জীবনটা…’, প্রিয়জনকে হারিয়ে শোকবিহ্বল অঙ্কুশ, যন্ত্রণায় কাতর ঐন্দ্রিলা
-
রাজনীতিতে উঠে আসছে নতুন রাজনৈতিক উদ্যোগ! বুঝিয়ে দিচ্ছে টিভিকের উত্থান
-
দিনভর স্ক্রিনে চোখ? ডিজিটাল আই স্ট্রেন থেকে বাঁচবেন কীভাবে, জানালেন বিশেষজ্ঞ
-
নিচুতলায় বিচ্যুতি বরদাস্ত নয়! জেলায় জেলায় ‘ক্লাস’ নিতে আসছেন মোদি-শাহের দূতরা