অর্ণব আইচ: থানায় অভিযোগ করতে এসে মহিলা পুলিশকর্মীর উপরই হামলা চালানোর অভিযোগ উঠল। তাঁর উপর চড়াও হয়ে রীতিমতো তাঁকে মারধরের অভিযোগ উঠেছে অন্য এক মহিলার বিরুদ্ধে। শুক্রবার গার্ডেনরিচ থানায় ঘটেছে এই ঘটনা।
[মুহুরি স্ত্রীর সাহায্যে বারবার জামিন, ফের পুলিশের জালে কুখ্যাত ল্যাংড়া গৌতম]
এই বিষয়ে মায়াদেবী নামে এক মহিলার বিরুদ্ধে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গার্ডেনরিচ এলাকায় দুই পরিবারের মধ্যে গোলমাল হয়। সেই বচসাই গড়ায় হাতাহাতিতে। গোলমালের পর দুই পরিবারের লোকেরাই গার্ডেনরিচ থানায় আসেন একে অন্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে। এক পরিবারের লোকেরা অন্য পরিবারের লোকেদের দেখে ফুঁসতে থাকেন। তারপর থানার মধ্যেই শুরু হয়ে যায় বচসা। অভিযোগ, গোলমালের রেশ ধরেই এক মহিলা অন্য এক মহিলাকে গালিগালাজ করতে থাকেন। তখন থানায় ডিউটিতে ছিলেন মহিলা হোমগার্ড ইয়াসমিন খাতুন। তিনি মহিলার কাছে যান। তাঁকে থানার মধ্যে গোলমাল করতে বারণ করেন। কিন্তু মায়াদেবী নামে ওই মহিলা পুলিশকর্মীকে পালটা হুমকি দেন মহিলা পুলিশকর্মীকেই। তিনি প্রতিবাদ করে উঠলে তাঁর উপর চড়াও হন ওই মহিলা। অভিযোগ, তাঁকে গালিগালাজ ও মারধর শুরু করেন মায়াদেবী। এমনকী পুলিশ কর্মীর ইউনিফর্মও ছিঁড়ে দেন তিনি বলে জানা গিয়েছে।
[ট্রেনে দশ টাকার ঠান্ডা জলে তেষ্টা মেটাচ্ছেন? আদতে বিষ পান করছেন না তো!]
এরপর বেগতিক দেখে থানা থেকে পালিয়ে যান ওই মহিলা। মহিলা হোমগার্ডের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানার মধ্যে এমন ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পুলিশ।
সর্বশেষ খবর
-
কর্মী-সমর্থকদের ঘেরাটোপে থানায় হাজিরা অভিষেকের, ক্যামাক স্ট্রিট কাণ্ডের তলবে সাড়া
-
নেপালের বন্যায় ভেসে গিয়েছে বাসস্থান, নিখোঁজ প্রভু! ধ্বংসস্তূপে ঠায় অপেক্ষা কুকুরের
-
স্কুলেই ‘তাল উৎসব’, মিড ডে মিলে পাতে পড়ল তালের বড়া, ফুলুরি, লুচি! চেটেপুটে খেল পড়ুয়ারা
-
‘ও একটা আবর্জনা, নদর্মার মতো মানসিকতা,’ সানা মকবুলের নিশানায় মাহি ভিজ! জোর জল্পনা
-
প্রোজেক্টের কাজে জয়পুর গিয়েছিলেন বাংলার পড়ুয়া, চলন্ত ট্রেন থেকে ভ্যানিশ! উদ্বিগ্ন পরিবার