রবিবার ভরদুপুরে হাড়হিম ঘটনা। বাগুইআটির (Baguiati) গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। তাঁর কপালে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ফাঁকা বাড়িতে ঢুকে লুটপাটের উদ্দেশেই যুবককে খুন করা হয়েছে। প্রতিবেশীরা যাতে গুণাক্ষরেও টের না পান, বাড়ির পোষ্য কুকুরটিকেও পাশের ঘরে আটকে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
বাগুইআটিতে নিহত যুবকের নাম বলরাম রাজবংশী। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘ কয়েকবছর ধরেই শয্যাশায়ী। তাঁর মা পরিচারিকার করেন। বাবা-দাদার মাছের ব্যবসা। জানা গিয়েছে, রবিবার সকাল ৭ টা নাগাদ কাজের উদ্দেশে সকলেই বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়িতে থাকার মধ্যে ছিল ওই শয্যাশায়ী যুবক। আর তাঁর সর্বক্ষণের সঙ্গী সারমেয়টি। রবিবারও দুপুরে যুবকের মা বাড়ি ফিরে গেটের তালা খুলে ঘরে ঢুকতেই দেখেন ছেলের রক্তাক্ত দেহ বিছানা পড়ে। গোটা ঘর লন্ডভন্ড, আলমারি খোলা। পাশের ঘরে আটকে রাখা তাঁদের পোষ্যটিকে। এরপরই খবর দেওয়া হয় পুলিশ। ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে লাখ দুয়েকের মতো নগদ, সোনা-দানা লুট হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ফাঁকা বাড়িতে লুটের উদ্দেশেই ঢুকেছিল কেউ বা কারা। প্রমাণ লোপাট করতে যুবককে থেঁতলানো হয়েছে বলে মনে করছে তদন্তকারী। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন
-
‘যুদ্ধে মাথা নোয়াব না’, রাষ্ট্রসংঘের ভরা মঞ্চে ‘সন্ত্রাসবাদী’ আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের
-
‘আচরণে যেন বদল না আসে’, নতুন ভবনের উদ্বোধনে স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বউমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি
-
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর