অর্ণব আইচ: কলকাতার বিখ্যাত শপিং মলে রহস্যমৃত্যু। পার্ক সার্কাসের কোয়েস্ট মলে নিচ থেকে উদ্ধার যুবকের দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শপিং মলের সাত তলা থেকে ঝাঁপ দিয়েছে ওই যুবক। নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল তাঁকে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা হবে। কোয়েস্ট মলে পার্কিং লট থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই শপিং মলের ছতলা থেকে ঝাঁপ দেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। সেখানেই ময়নাতদন্ত হয়।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: গাছ থেকে ঝুলছে যুগলের দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবক মহম্মদ আইমান রউফ, ব্রড স্ট্রিটের বাসিন্দা। বাইশ বছর বয়সি যুবকের রহস্যমৃত্যুতে স্বাভাবিকভাবেই হতবাক শপিং মল কর্তৃপক্ষ। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় আদিবাসী নাবালিকাকে ‘অপহরণ’ তৃণমূল সদস্যর ছেলের, আত্মহত্যার চেষ্টা ছাত্রীর]
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?