রাজা দাস, বালুরঘাট: পুকুরের ধারে গাছে ঝুলছে প্রেমিক যুগলের দেহ! দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) জশরাইলে দেখা গেল এমনই মর্মান্তিক দৃশ্য। পুলিশ তদন্ত শুরু করেছে এই বিষয়ে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। বুধবার রাত থেকেই ওই যুগলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুগলের দুজনই দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দ্বীপখণ্ডার বাসিন্দা। সেখানকার জশরাইল এলাকায় এক পুকুরের ধারে গাছে তাঁদের দেহ ঝুলতে দেখা যায়। ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। মৃত যুবকের নাম লব হেমব্রম এবং মৃত গৃহবধূর নাম আলপনা মার্ডি। ৮ বছর আগে সরিফাবাদ গ্রামে কৃষক রবিন মুর্মুর সঙ্গে বিয়ে হয়েছিল আলপনার। তাঁদের দুটি ছেলে ও মেয়েও রয়েছে। পাশের গ্রামেই থাকতেন লব। অচিরেই তাঁরা সম্পর্কে জড়ান।
[আরও পড়ুন: মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা]
গ্রামবাসী কৃষ্ণ কুজুর জানান, লব কৃষিকাজ করতেন। গ্রামের অনেকেই জানতেন আলপনার সঙ্গে তাঁর সম্পর্কের কথা। জানতে পেরেছিলেন রবিনও। তিনি বার বার সতর্ক করেছিলেন স্ত্রীকে। জানা যাচ্ছে, সম্প্রতি তাঁদের মধ্যে এই নিয়ে কথা কাটাকাটিও হয়েছিল। সেই কারণেই আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন তদন্তকারীরা, জানাচ্ছেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।
[আরও পড়ুন: কেজরিওয়ালের হাজিরার দিনই ইডির নজরে দিল্লির আরেক মন্ত্রী, সকাল থেকেই চলছে তল্লাশি]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের