সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ৷ রবিবার রাতে সল্টলেকের সেক্টর ফাইভে এক তরুণীকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে৷
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে সেক্টর ফাইভের কাছে দাঁড়িয়েছিলেন নির্যাতিতা ওই তরুণী৷ আচমকাই তাঁর সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি৷ বাগুইআটিতে ফেরার জন্য গাড়ির আরোহীদের কাছে লিফট চান ওই তরুণী৷ গাড়িতে চড়ার পর প্রথমে সব ঠিক থাকলেও কিছুদূর যাওয়ার পরই তরুণীর সঙ্গে অভব্যতা শুরু করে অভিযুক্ত চার যুবক৷ অভিযোগ, চলন্ত গাড়ির মধ্যেই গণধর্ষণ করা হয় ওই তরুণীকে৷ ধর্ষণের পর অচৈতন্য অবস্থায় ওই তরুণীকে রাস্তায় ফেলে রেখে চম্পট দেয় তারা৷ স্থানীয় বাসিন্দারাই ওই তরুণীকে উদ্ধার করেন৷ সোমবার দুপুরে বিধাননগর কমিশনারেটের অধীন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী৷ চার অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তিনি৷ শারীরিক পরীক্ষার জন্য ওই তরুণীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জলসরবাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া