টলিউডে অভিনয়ে সুযোগ দেওয়ার নামে যুবককে প্রতারণা, তদন্তে পুলিশ

অভিযুক্ত প্রযোজনা সংস্থা ও কলকুশলীদের সংগঠনের দুই কর্মকর্তা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৮, ০৮:৪৭

options
link
টলিউডে অভিনয়ে সুযোগ দেওয়ার নামে যুবককে প্রতারণা, তদন্তে পুলিশ

অর্ণব আইচ: সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে দেড় লক্ষ টাকার উপর প্রতারণা। একটি ফিল্ম সংস্থার দুই কর্তা ও টেকনিশিয়ান স্টুডিওয় অভিনেতা ও কলাকুশলীদের একটি সংগঠনের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক যুবক। এই বিষয়ে দক্ষিণ কলকাতার গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement
[যাত্রীই শেষে কিনা চোর! বিমানবন্দরে লাগেজ তল্লাশির সময় হাতসাফাই মহিলার]

পুলিশ জানিয়েছে, নদিয়া জেলার চাকদহের বাসিন্দা সুপ্রিয় চট্টোপাধ্যায়ের ইচ্ছা ছিল সিনেমায় অভিনয় করার। তিনি অভিনয় শিখেওছিলেন। অনেক আশা নিয়েই আসেন টালিগঞ্জে। গত নভেম্বর মাসে টলিউডের একটি ফিল্ম সংস্থার সঙ্গে তিনি যোগাযোগ করেন। ওই সংস্থার অধিকর্তা ও মালিক তাঁকে বলেন, ২০১৮ সালে তাঁরা একটি সিনেমা তৈরি করছেন। সেই সিনেমার জন্য তাঁরা অভিনেতা নিতে শুরু করেছেন। কয়েকটি নতুন মুখও তাঁদের প্রয়োজন। সুপ্রিয়কে তাঁদের পছন্দ হয়েছে বলে জানান। সিনেমায় একটি ভাল চরিত্রে তিনি অভিনয় করতে পারবেন। টলিউডের বেশ কয়েকজন নামী অভিনেতা ও অভিনেত্রীর নাম করা হয়, যাঁদের সঙ্গে তিনি অভিনয় করার সুযোগ পাবেন। যদিও অভিনয় করার জন্য তাঁকে টেকনিশিয়ান স্টুডিওয় অভিনেতাদের একটি সংগঠনে যোগ দিয়ে সদস্যপদ গ্রহণ করতে হবে। যুবক তাতে রাজি হন।

Advertisement
[অরবিন্দ হলেন রবীন্দ্র, দেশের জাতীয় কবি খুঁজতে গিয়ে ঘেঁটে ঘ গুগল]

তাঁর অভিযোগ, দুই ব্যক্তি নিজেদের ওই সংগঠনের কর্মকর্তা বলে পরিচয় দেন। তাঁকে বলা হয়, টাকা দিলে তিনি সদস্যপদ পাবেন ও অভিনয়ের সুযোগ পাবেন। যুবক ফাঁদে পা দিয়ে ওই চারজনকে দফায় দফায় মোট ১ লক্ষ ৬১ হাজার ৫৩৪ টাকা দেন। যুবকের অভিযোগ, টাকা দেওয়ার পর তিনি অভিনয়ের বিষয়ে খোঁজখবর নিতে এলে ওই ফিল্ম সংস্থার কর্তারা তাঁকে এড়িয়ে যান। তিনি সংগঠনের সদস্যও হতে পারেননি। এর পরই তিনি প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের জেরা করার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.