ভুয়ো পরিচয়ে চারবার বিয়ে, দিঘার হোটেল থেকে গ্রেপ্তার কীর্তিমান

আরও তিনটে বিয়ে করার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপনও দিয়েছিল সে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০১৮, ১৫:২০

options
link
ভুয়ো পরিচয়ে চারবার বিয়ে, দিঘার হোটেল থেকে গ্রেপ্তার কীর্তিমান

অর্ণব আইচ: একটা, দুটো নয়। ভুয়ো পরিচয় দিয়ে পরপর চারটি বিয়ে করে পাকড়াও এক কীর্তিমান। ধৃতের নাম অভিজিৎ মণ্ডল ওরফে শেখ মুজিবর রহমান। বস্তুত, আরও তিনটি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে! বিজ্ঞাপন দিয়েছিল সংবাদপত্রে। এমন ঘটনায় রীতিমতো স্তম্ভিত পুলিশ কর্তারা।

Advertisement

[ অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাগাতার ‘ধর্ষণ’, স্বামীর বিরুদ্ধে থানায় মহিলা]

Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, বিয়ে করার জন্য পরিচয় গোপন করেছিল অভিজিৎ। ভুয়ো পরিচয় দেওয়াই শুধু নয়, জাল ভোটার কার্ড ও আধার কার্ডও বানিয়েছিল সে। এদিকে আবার সিআরপিএফে চাকরি দেওয়ার নামে অভিজিৎ বেকার যুবক-যুবতীদের কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ। তিনমাস ধরে তার গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। শেষপর্যন্ত সোমবার রাতে দিঘার একটি হোটেল থেকে অভিজিৎ মণ্ডল ওরফে শেখ মুজিবর রহমানকে গ্রেপ্তার করে বেহালার সরশুনা থানার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিজিৎ মণ্ডল নাম ব্যবহার করে প্রথমে একবার বিয়ে করে সে। প্রথম বিয়ের পর আরও চারবার বিয়ে করেছে ওই যুবক। কিন্তু, তখন আর অভিজিৎ মণ্ডল নয়, নিজেকে শেখ মুজিবর রহমান হিসেবে পরিচয় দিয়েছে ওই কীর্তিমান। এখানেই শেষ নয়। আরও তিনটে বিয়ে করার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল ওই যুবক। কিন্তু, শেষরক্ষা হল না। ধরা পড়ে গেল অভিজিৎ মণ্ডল ওরফে শেখ মুজিবর রহমান।

Advertisement

কিন্তু ওই যুবক কি নিছকই বিয়ে পাগল নাকি তার অন্য কোনও উদ্দেশ্য আছে? তদন্তে নেমেছে সরশুনা থানার পুলিশ।তদন্তকারীদের বক্তব্য, সাম্প্রতিককালে এমন ঘটনা তাঁদের নজরে আসেনি। প্রায় তিনমাস ধরে ওই যুবকের উপর নজরদারি চালানো হয়েছিল। তারপরই বিশেষ তদন্তকারী দল তাকে পাকড়াও করে। পুলিশ সূত্রে খবর, যে চারজনকে ওই যুবক বিয়ে করেছিল, প্রয়োজনে তাঁদের সঙ্গেও কথা বলা হবে। জানার চেষ্টা করা হবে কী প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিল ওই যুবক। পাশাপাশি খতিয়ে দেখা হবে এই ঘটনা সে একাই ঘটিয়েছে না আরও কেউ যুক্ত। বস্তুত, এই যুবকের সঠিক পরিচয় জানতে কোমর বেঁধে নামছে পুলিশ। 

[ ইলিশের উৎপাদন বাড়াতে গঙ্গার বুকে তৈরি হচ্ছে সংরক্ষিত করিডর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.