এবার থেকে অনলাইনে যুবসাথীর আবেদন জানানো যাবে ২৪ ঘণ্টাই। এতদিন সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাচ্ছিল। এবার সেই সময়সীমা তুলে দেওয়া হল বলে নবান্ন সূত্রে খবর। এদিকে, শুক্রবার পর্যন্ত যুবসাথীর আবেদন ৪৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এবার অনলাইনে দিনরাত আবেদনের সুযোগ থাকায় প্রশাসনিক কর্তারা মনে করছেন আবেদনকারীর সংখ্যা দ্রুত বাড়বে।
আরও পড়ুন:
শুক্রবার পর্যন্ত যুবসাথীর আবেদন ৪৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এবার অনলাইনে দিনরাত আবেদনের সুযোগ থাকায় প্রশাসনিক কর্তারা মনে করছেন আবেদনকারীর সংখ্যা দ্রুত বাড়বে।
এবারের রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে প্রতি মাসে দেড় হাজার টাকা পাবেন শিক্ষিত বেকার যুবক-যুবতীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই প্রকল্পে চলছে আবেদনের প্রক্রিয়া। যুবসাথী প্রকল্পের জন্য রাজ্যজুড়ে বিধানসভা ভিত্তিতে চালু করা হয়েছে ক্যাম্প। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প। সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আধিকারিকরা থাকবেন। সেখানেই প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে। সঙ্গে সঙ্গে মিলবে রসিদও। এই প্রকল্পের সুবিধা পেতে ২১ থেকে ৪০ বছর বয়সি হতে হবে। যদি কোনওরকম স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে কোনও সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন, তাহলে যুবসাথীর সুবিধা পাওয়া যাবে না। প্রাথমিকভাবে পাঁচবছর প্রতিমাসে এই টাকা পাবেন। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর।
যুবসাথী প্রকল্পে আবেদনের ক্যাম্প শুরুর দিনেই যে জনসমুদ্র দেখা গিয়েছে, তাতেই বড়সড় সিদ্ধান্ত নেয় নবান্ন। অনলাইনেও ফর্মপূরণ করার সিদ্ধান্ত জানানো হয়। আর তারপর থেকেই অনলাইনেও করা যাচ্ছে আবেদন। কীভাবে আবেদন করবেন? প্রথমে চলে যান https://apas.wb.gov.in – এই ওয়েবসাইটে। সেখানেই পেয়ে যাবেন ‘ক্লিক টু অ্যাপ্লাই’। সেখানে ক্লিক করলে খুলবে আরেকটি পেজ। সেখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রার করতে হবে। তারপর মিলবে ফর্ম। অনলাইনে যাবতীয় নথি দিয়ে সাবমিট করলেই আপনার কাজ শেষ। সবশেষে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখতে হবে। এবার থেকে অনলাইন আবেদনের সময়ও বাড়াল নবান্ন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে