Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
West Bengal Assembly Election

প্রার্থী হলে কীভাবে জিতবেন? স্ট্র্যাটেজি তৈরি দিলীপ ঘরনি রিঙ্কুর

সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি বিজেপির সল্টলেকের দপ্তরে জীবনপঞ্জি জমা দেন রিঙ্কু মজুমদার।

Advertisement
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৪:৫০

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৪:৫০

options
link
প্রার্থী হলে কীভাবে জিতবেন? স্ট্র্যাটেজি তৈরি দিলীপ ঘরনি রিঙ্কুর zoom
প্রার্থী হলে কীভাবে জিতবেন? স্ট্র্যাটেজি তৈরি দিলীপ ঘরনি রিঙ্কুর

প্রার্থী হবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে প্রার্থী হলে কীভাবে জিতবেন, সেই স্ট্র্য়াটেজি ইতিমধ্যেই সাজানো নাকি হয়ে গিয়েছে। শুক্রবার এমনই দাবি করলেন দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু (Rinku Majumder)।

Rinku
সাংবাদিকদের মুখোমুখি দিলীপ পত্নী রিঙ্কু। নিজস্ব চিত্র

রিঙ্কু বলেন, “আমি জীবনে কখনও হারিনি। যদি আমি টিকিট পাই তবে কীভাবে জিতব সেটা আমার চ্যালেঞ্জ। আমার জীবনে সবসময় চ্যালেঞ্জ। ১৮ বছর বয়স থেকে আমি সংসার চালাই। দিল্লির মতো জায়গায় ঘরভাড়া দিতাম। প্রাক্তনের খরচও চালাতাম। আমি চ্যালেঞ্জেটিক সবসময়।”

রিঙ্কু বলেন, “আমি জীবনে কখনও হারিনি। যদি আমি টিকিট পাই তবে কীভাবে জিতব সেটা আমার চ্যালেঞ্জ। আমার জীবনে সবসময় চ্যালেঞ্জ। ১৮ বছর বয়স থেকে আমি সংসার চালাই। দিল্লির মতো জায়গায় ঘরভাড়া দিতাম। প্রাক্তনের খরচও চালাতাম। আমি চ্যালেঞ্জেটিক সবসময়।” বলে রাখা ভালো, আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে বিজেপির দলীয় দপ্তরে আসছে বহু জীবনপঞ্জি। অনেকেই প্রার্থী হতে চেয়ে নিজেদের সিভি জমা দিচ্ছেন। সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি নিজের জীবনপঞ্জি জমা করেছেন তিনি। ওইদিন সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়ে একজনের হাতে এই জীবনপঞ্জি তুলে দিয়েছেন রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। ওই জীবনপঞ্জিতে রিঙ্কু তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর। প্রথমেই মেদিনীপুর শহর, তারপর বীজপুর এবং নিউটাউনে লড়তে চেয়েছেন তিনি। ওই জীবনপঞ্জির ছত্রে ছত্রে বিজেপিতে তাঁর কাজের কথা লিখেছেন রিঙ্কু। ওই জীবনপঞ্জির প্রথমেই তিনি লিখেছেন, তৃণমূল স্তরের এবং সামাজিকভাবেও একজন সক্রিয় নেত্রী তিনি। এর সঙ্গেই উঠে এসেছে দলের বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজের কথা। তিনি বর্তমানে কী কী করেন বা করেছেন, সেই বিষয়টিও ওই জীবনপঞ্জিতে তুলে ধরেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী।

Advertisement

সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি নিজের জীবনপঞ্জি জমা করেছেন তিনি। ওইদিন সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়ে একজনের হাতে জীবনপঞ্জি তুলে দিয়েছেন রিঙ্কু মজুমদার। ওই জীবনপঞ্জিতে রিঙ্কু তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর। প্রথমেই মেদিনীপুর শহর, তারপর বীজপুর এবং নিউটাউনে লড়তে চেয়েছেন তিনি।

শুক্রবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় এই প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দলে আমার থেকেও পুরনো। অনেক দিনের কার্যকর্তা। আমি এমএলএ, এমপি হয়ে গেলাম। ওঁর ইচ্ছা হয়েছে আবেদন করেছে। হাজার হাজার লোক আবেদন করেছে। কে প্রার্থী হবেন দল ঠিক করবে।” আপাতত বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের অপেক্ষায় সকলে। ওই প্রার্থী তালিকা সামনে আসার পরই স্পষ্ট হবে আদৌ দিলীপ ঘোষের স্ত্রীর আবেদনে দলীয় শীর্ষ নেতৃত্ব সাড়া দিলেন কিনা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.