সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত-গ্রীষ্মর কোনও ব্যাপার নয়। সারাবছরই ব্যাগের পকেটে লিপ বাম রাখেন মেয়েরা। কিন্তু জানেন কী এই লিপ বাম কতটা ক্ষতি করছে আপনার ঠোঁটের! পড়ুন প্রতিবেদনটি। আর সতর্ক হন আজ থেকেই…
বাজারে গিয়ে পছন্দের ফ্লেভারের লিপ বাম তো কেনেন। কিন্তু এই ফ্লেভার কোথা থেকে আসছে, তা কখনও ভেবে দেখেছেন! সুগন্ধ আনতে ব্যবহার করা হয় বিভিন্ন রাসায়নিক। যতবার লিপ বাম ব্যবহার করছেন, ততবারই কিন্তু তা আপনার ঠোঁটের ক্ষতি করছে।

এমন অনেক লিপ বাম আছে যেগুলি আপনি আঙুলের মাধ্যমে ঠোঁটে লাগাতে হয়। সেক্ষেত্রে ঘন ঘন ঠোঁটে আঙুল ছোঁয়ানোর ফলে সংক্রমণ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ, বামের সঙ্গে আঙুলে লেগে থাকা জীবানুও আপনার ঠোঁটে লাগছে।

সমীক্ষা বলছে, যেসব লিপ বামে মেন্থলের সুবাস থাকে তা আরও বেশি ক্ষতিকর। বেশি ব্যবহারের ফলে ঠোঁট ভাল থাকার বদলে ফাটার সম্ভাবনা থাকে। হতে পারে চুলকানিও।

তাই বাজারের রংচঙে, সুন্দর গন্ধযুক্ত লিপ বাম ব্যবহার করার থেকে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা অনেক ভাল।

[সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে শিশুর দুধ পৌঁছে দিল রেল কর্তৃপক্ষ]
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত