অনলাইনে খাবারের অর্ডার দেন, এটা খেয়াল রাখেন তো?

এই কাজ করতে গিয়েই মারাত্মক ভুল হয়ে যাচ্ছে না তো?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০১৭, ০৮:১৮

options
link
অনলাইনে খাবারের অর্ডার দেন, এটা খেয়াল রাখেন তো?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত সময়ে অনলাইনে কেনাকাটা এখনকার রেওয়াজ। প্রায় প্রত্যেকেই এ কাজ করে থাকেন। এক তো সময়ের টানাটানি, তার উপর ক্রেতাদের সামনে ঝুলতে থাকে লোভনীয় ডিসকাউন্ট। ফলত অনলাইনেই খাবারের প্যাকেট অর্ডার করতে কেউ দ্বিধা করেন না। কিন্তু এই কাজ করতে গিয়েই মারাত্মক ভুল হয়ে যাচ্ছে না তো?

Advertisement

রাতভর গণধর্ষণ, বাঁচতে বহুতল থেকে ঝাঁপ নির্যাতিতার ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী ভুল হতে পারে? সম্প্রতি ‘লোকাল সার্কল’ নামে এক সংস্থা হাজার দশেক মানুষের মধ্যে এক সমীক্ষা করেছিল। তার রিপোর্টেই একটি বিশেষ দিক উঠে আসছে। বেশিরভাগ গ্রাহকের অভিযোগ ডিসকাউন্টের বাজারে যে খাবারের প্যাকেট পাঠানো হয়, তার এস্কপায়ারি ডেটে বেশ সমস্যা। দেখা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই মাত্র কিছুদিনের মধ্যে তা শেষ হয়ে যায়। অর্থাৎ একদম শেষ মুহূর্তেই সেগুলি ডিসকাউন্ট সেলের জন্য দিয়ে দেওয়া হয়। কেউ কেউ তা খেয়াল করেন। ফলে প্যাকেটজাত খাদ্যদ্রব্যের বেশিরভাগ খাবারই আর পরে ব্যবহার করা যায় না। অনেকে তা খেয়াল না করে খেয়ে ফেলে মারাত্মক শারীরিক সমস্যা ডেকে আনেন। যেহেতু অনলাইনে অর্ডার করার সময় প্যাকেটের এক্সপায়ারি ডেট পরীক্ষা করা যায় না, তাই এই অবস্থা।

Advertisement

চুমুর বহরে উঠে এল মহিলার ঠোঁটের মাংস, পলাতক যুবক]

কিন্তু যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে কী করণীয়? এখনও পর্যন্ত এরকম অবস্থায় ধারাবাঁধা কোনও নিয়ম নেই। তবে কোনও কোনও ই-কমার্স সংস্থা ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগ পেলে সেই খাবার বদলে দেয়। তবে অর্ডার করার সময়ই যাতে প্যাকেটের এক্সপায়ারি ডেট দেখা যায়, সে ব্যবস্থা আনার পরিকল্পনাও আছে কিছু কিছু সংস্থার।

করমুক্ত হোক স্যানিটারি ন্যাপকিন, আর্জি মহিলা সাংসদের ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.