সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭ কি তবে প্রত্যাবর্তনের বছর হতে চলেছে? কারণ, নোকিয়ার পর এবার নতুন ফোন নিয়ে বাজারে ফিরে আসছে ব্ল্যাকবেরিও৷
আগামী ২৫ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আত্মপ্রকাশ করতে চলেছে ব্ল্যাকবেরির নতুন ‘মারকিউরি’৷ এতে থাকবে ফিজিকাল কি-বোর্ড৷ তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে প্রস্তুতকারক ব্ল্যাকবেরি৷ এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ সংস্থা৷ ওই একই অনুষ্ঠানে আন্তর্জাতিক স্তরে মুক্তি পাবে নোকিয়ার স্মার্টফোনও৷ আপাতত শুধুই চিনে আত্মপ্রকাশ করেছে নতুন নোকিয়া স্মার্টফোন৷
নোকিয়া ও ব্ল্যাকবেরি, এই দুই সংস্থারই লক্ষ্য, স্যামসাং ও অ্যাপলকে কড়া টক্কর দেওয়া৷ চিনে ইতিমধ্যেই নোকিয়ার স্মার্টফোন প্রি-অর্ডারে দেদার বিকিয়েছে৷ একই পথে হাঁটতে চায় ব্ল্যাকবেরিও৷ ব্ল্যাকবেরিও এখন নিজেরা হ্যান্ডসেট উৎপাদন করছে না৷ ব্ল্যাকবেরি তাদের নয়া হ্যান্ডসেট চিনা সংস্থা টিসিএলকে দিয়ে তৈরি করিয়ে বাজারে আনবে৷ এক একই পন্থায় নোকিয়ার স্মার্টফোন তৈরি করছে এইচএমডি৷ এখন দেখার, হ্যান্ডসেটের দুনিয়ার এই দুই ‘বুড়ো ঘোড়া’ ফের ময়দানে নেমে প্রতিযোগিতায় অন্যদের পিছনে ফেলে দেয় কি না৷
সর্বশেষ খবর
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া