সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরম ভাতে দু’চামচ ঘি কার না প্রিয়! বিশেষত ভেতো বাঙালিদের তো তা পেলে কথাই নেই৷ বহু সস্তার রেস্তরাঁও ক্রেতাদের মন রাখতে ভাতে ঘি দেয়৷ কিন্তু এই ঘি সবসময় খাঁটি নয়৷ গাওয়া ঘিয়ের দিন তো প্রায় গিয়েইছে৷ বাড়িতে ঘি বানানোর পাটও প্রায় উঠেছে৷ এই অবস্থায় বিভিন্ন সংস্থার তৈরি ঘি-ই ভরসা৷ আর এই সুযোগেই দেদার বিকোচ্ছে ‘সিন্থেটিক ঘি’৷ যে সব উপকরণ দিয়ে তা বানানো হচ্ছে তা জানলে চোখ কপালে উঠবে৷
[ রাতের খাবার খেয়ে এঁটো বাসন ফেলে রাখেন রাতভর? সর্বনাশ! ]
‘সিন্থেটিক ঘি’ বানাতে পশুর চর্বি ব্যবহার করা হয়, এ কথা অনেকেরই জানা৷ এই ধরনের ঘি ক্রমাগত খেতে থাকলে হৃদরোগের সম্ভাবনা মারাত্মক বেড়ে যায়৷ গোদের উপর বিষফোড়া হাড়ের গুঁড়ো৷ বহু সস্তার ঘি প্রস্তুতকারী সংস্থা ঘি তৈরিতে ব্যবহার করে বিভিন্ন পশুর হাড়ের গুঁড়ো৷ এর জেরে হজমের বারোটা তো বাজবেই, এমনকী কিডনিও চিরকালের জন্য অকোজো হয়ে যেতে পারে৷
[ পোশাক খোলার প্রয়োজন নেই, স্রেফ রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে ব্রেস্ট ক্যানসার ]
গর্ভবতী মহিলাদের এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকা উচিত৷ এমনিতেই এই ধরনের ঘিয়ে ব্যবহার করা হয় সীসার মতো ভারী ধাতু বা ক্যাডমিয়ামও৷ যা ক্যানসার থেকে মস্তিষ্কেরও ক্ষতি করতে পারে৷ কিন্তু কিছু কিছু ঘিয়ে ব্যবহার করা হয় জিঙ্ক৷ যাতে গর্ভপাতেরও সম্ভাবনা থাকে৷ তাই মহিলাদের এ ব্যাপারে বিশেষ সতর্ক হওয়া উচিত৷ সাধারণত বাড়ির তৈরি ঘি বা বিশেষ নির্ভরযোগ্য সংস্থার ঘি ছাড়া সস্তার ঘি না খাওয়ারই তাই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷
[ বডিগার্ডদের চোখে কেন সবসময় সানগ্লাস থাকে জানেন? ]
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত