সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ৷ কেনাকাটিও প্রায় শেষ৷ একই রকমের জামা, জুতো তো সকলেই কিনছেন৷ ভাবুন যখন ঠাকুর দেখতে বেরোবেন তখন হাজার মানুষের ভিড়ে মিশে যাবেন আপনিও৷ তার চেয়ে বরং একটু অন্য কিছু ভাবুন৷ সাজুন একটু অন্যভাবে৷ যাতে ভিড়ের মাঝেও আপনি হয়ে উঠতে এক্বেবারে আলাদা৷ মণ্ডপ, প্রতিমার পাশাপাশি যাতে আপনিও সবার নজর কাড়তে পারেন সেই খোঁজই রইল আপনার জন্য৷
[পুজোর বাজার তো করছেন, ফ্যাশনে ইন কোন শাড়ি জানেন?]
এতদিনে নিশ্চয় আপনার জুতো কেনা হয়ে গিয়েছে৷ কেউ হিল জুতো পছন্দ করেন তো কেউ ফ্ল্যাট৷ সে তো নয় সারা বছরের জন্য দু-একটা কিনলেন৷ কিন্তু ভিড়ের মাঝে আলাদা হওয়ার জন্য আজই ট্রাই করুন গাছের শিকড়ের মতো জুতো৷ হাই হিলের এই জুতোটি আচমকা দেখলে আপনার মনে হতেই পারে এটি গাছের শিকড়৷

এক ধরনের প্লাস্টিকের এই জুতোই আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷ ঘন সবুজ ঘাসে খালি পায়ে হাঁটার আরামই আলাদা৷ কিন্তু সেই সুযোগ তো আসে না৷ সবুজে হাঁটার সুযোগ না থাকুক বরং ঘাসের মতো দেখতে জুতো কিনে ফেলতেই পারেন আপনি৷ যদি হিন পছন্দ করেন, তবে এই জুতোর কোনও বিকল্প নেই৷ পুজোর ভিড়ের মাঝে সকলের নজর কাড়তে এই জুতোর জুড়ি মেলা ভার৷
[ঘরোয়া পদ্ধতিতে কোঁকড়ানো চুল চান? জেনে নিন পদ্ধতি]
[এবার পুজো মাতাবে বাঁকুড়ার সোনামুখী সিল্ক]
মাছের মতো দেখতে জুতো শিশুমহলে বেশ পরিচিত৷ মাঝে মাঝে মন হয় না, এভাবে সাজগোজের জন্য আবার যদি সেই ছোট্টটি হতে পারতাম৷ কিন্তু আর তার প্রয়োজন নেই৷ ভিড়ে মিশে যেতে না চাইলে, এবার পুজোয় আপনিও পায়ে পরে নিতেই পারেন মাছের মতো দেখতে জুতো৷
[পুজোয় সাজুন নতুন সাজে, লেহেঙ্গার সঙ্গে পরুন শার্ট]
পানীয়ের বোতলের মতো জুতোও একবার ট্রাই করে দেখতেই পারেন৷ পুজো প্যান্ডেলে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় এই জুতো আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে দিতে বাধ্য৷
[আলমারিতে এভাবে শাড়ি রাখেন? প্রিয় পোশাকের বারোটা বাজল বলে!]
View this post on InstagramClear liquid diet 🍸#crimesagainstshoemanity #sundaymood #clearliquiddiet
[পোশাকেই শারদীয়ার গন্ধ, পুজোয় হিট কালনার ‘দুর্গা’ শাড়ি]
এই জুতোগুলিই আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷ তাই আর দেরি না করে আজই অর্ডার দিন৷
সর্বশেষ খবর
-
হ্যাটট্রিকের হ্যাটট্রিক থেকে সর্বাধিক দর্শক, গ্রুপ পর্বেই ‘প্রথম সবকিছুর স্বাদ’ পেল বিশ্বকাপ
-
ভালোবাসার নামে অত্যাচার করেছে প্রাক্তন? ‘প্রেম’ বিতর্কের মাঝেই ‘টক্সিক’ শো আনছেন গৌরব!
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার! মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, ‘নরকযন্ত্রণা ভোগ করবেন’
-
শিয়ালদহ শাখার ৮টি স্টেশনে বন্ধ হচ্ছে রিজার্ভেশন কাউন্টার! তালিকায় কোন কোন স্টেশন?
-
‘তৃণমূলের এত দুর্নীতি সহ্য হচ্ছে না’, ক্ষোভ উগরে কংগ্রেসে গাজোলের পরাজিত প্রার্থী প্রসেনজিৎ