বলিউডের গ্ল্যামার দুনিয়ায় জাহ্নবী কাপুর এখন প্রথম সারির নাম। অভিনয়ের পাশাপাশি তাঁর ঘন কালো চুলের জাদুতে মুগ্ধ অগুনতি অনুরাগী। পর্দার প্রয়োজনে চুলে নানারকম রাসায়নিক এবং হিট ব্যবহার করতে হয়। ধুলোবালি আর দূষণ তো আছেই। তবুও কী ভাবে চুলের জেল্লা বজায় রাখেন শ্রীদেবী-কন্যা? উত্তর লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই।
আরও পড়ুন:

জাহ্নবী ঘরোয়া টোটকাতেই বেশি বিশ্বাসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁর বিশেষ ‘ডিআইওয়াই’ (DIY) হেয়ার প্যাকের কথা। মাত্র চারটি সাধারণ উপকরণ দিয়ে তৈরি এই প্যাকই তাঁর চুলের স্বাস্থ্যের মূল চাবিকাঠি।
কী কী লাগে এই প্যাকে?
জাহ্নবীর পছন্দের তালিকায় রয়েছে— টক দই, ডিম, মধু এবং নারকেলের দুধ। এই চারটি উপকরণ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করেন তিনি।

ব্যবহারের পদ্ধতি
মিশ্রণটি মাথার ত্বক (স্ক্যাল্প) থেকে শুরু করে চুলের শেষ প্রান্ত পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে। অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেললেই কেল্লাফতে।
কেন এটি এত কার্যকর?
বিশেষজ্ঞদের মতে, এই প্যাকটি চুলের জন্য পুষ্টির খনি। দই এবং ডিম প্রাকৃতিকভাবে মাথার ত্বক পরিষ্কার রাখে। অতিরিক্ত তেল ও ময়লা দূর করে স্ক্যাল্পকে সতেজ রাখে। অন্য দিকে, মধু এবং নারকেলের দুধ প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। এটি চুলকে গভীর থেকে আর্দ্রতা যোগায় এবং নরম রাখে।

উপকারিতা
১. নিয়মিত ব্যবহারে খুশকির সমস্যা দূর হয়।
২. চুলের অকালপক্কতা ও রুক্ষতা কমে।
৩. চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
৪. চুলে আসে দারুণ জেল্লা।
বংশপরম্পরায় এই ঘরোয়া পদ্ধতি মেনে চলেন জাহ্নবী। মা শ্রীদেবীও নাকি বাড়িতে ভেষজ তেল এবং ফলের নির্যাস দিয়ে রূপচর্চা করতে ভালোবাসতেন। নামী দামী ব্র্যান্ডের পেছনে না ছুটে জাহ্নবীর মতো আপনিও ভরসা রাখতে পারেন ঘরোয়া এই ম্যাজিক প্যাকে। সাশ্রয়ী এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন এই পদ্ধতিতে আপনার চুলও হয়ে উঠতে পারে সেলিব্রিটিদের মতো আকর্ষণীয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিষিদ্ধ সাইটে জাহ্নবীর ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, দিল্লি হাই কোর্টের রায়ে স্বস্তি পেলেন নায়িকা
-
জাতীয় সড়কে বেপরোয়া গতির কনেটনারের ধাক্কা! মৃত্যু ২ ঠিকাকর্মীর, আশঙ্কাজনক ৪
-
চন্দ্রবোড়া ছোবলের মুখে মা মরা মেয়ে, বাঁচাতে ঝাঁপালেন বাবা! তারপর যা হল…
-
কেমন চলছে চিকিৎসা? মীরা ভট্টাচার্যর খবর নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
ছিলেন বিমানসেবিকা, হলেন পুলিশ সুপার! সেই নেহার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ