ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু দুই ঠিকাকর্মীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৪। শনিবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসার ১৯ নম্বর জাতীয় সড়কে। কন্টেনারের ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। দু’জন জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকা শ্রমিক ছিলেন।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম কাশীনাথ ভট্টাচার্য (৪৮) ও বিধান বাউড়ি (৩২)।কাশীনাথ গলসির বাসিন্দা। বিধান থাকতেন গোপালপুরে। স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েকজন শ্রমিক জাতীয় সড়কে কাজ করছিল। সেই সময় প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। বিকট শব্দ ছুটে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় শ্রমিকদের উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ছয় জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কাশীনাথ ও বিধানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন:
বাকিদের দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকেও স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে। ৪ জন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। অ্যাম্বুল্যান্স চালক মনোজ সিং বলেন,”একটি ঘটনা ঘটেছিল। আমরা গিয়ে ছয় জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করে। চারজনের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট
-
তারাপীঠের পর এবার রামপুরহাটের হোটেলে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি, ঘটনাস্থলে দমকল
-
মাত্র তিনদিনেই শেষ কাজ! এসআইআরের মতোই জনগণনাতেও নজির সাঁইথিয়ার শিক্ষকের