এখন ফ্য়াশনে ইন গ্রাফিক শার্ট। বাজারচলতি ওই শার্ট বেশিরভাগেরই বেশ পছন্দের। আট থেকে আশি – অনেকের পরনে এই ধরনের শার্ট দেখা যাচ্ছে। ছোটখাটো কোম্পানি থেকে বড়সড় ব্র্যান্ড – সকলেই গ্রাফিক শার্ট বিপণিতে মন দিয়েছে। ৫০০ টাকাতেও যেমন পাওয়া যায়। তেমন আবার বেশি দামিও রয়েছে। এই ধরনের শার্ট তৈরি করে নেটদুনিয়ায় হাসির খোরাক লন্ডনের এক ফ্যাশন সংস্থা। তাদের লাখ টাকার ‘আয়রন বার্ন’ শার্ট নিয়ে নানা মহলে চলছে জোর হইচই।
আরও পড়ুন:
দুধ সাদা রঙের শার্ট। পকেটে ইস্ত্রি পোড়া দাগ। আর কিছুই নেই। অথচ সেই শার্টের দামই নাকি ১ লক্ষ ৩ হাজার টাকা! সোশাল মিডিয়ায় শার্টটির ছবি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল। বিদেশি ব্র্যান্ডের শার্টের দাম শুনে চোখ কপালে উঠছে নেটিজেনদের। ‘আয়রন বার্ন’ শার্ট নিয়ে সোশাল মিডিয়ায় চলছে জোর কাটাছেঁড়া। নেটিজেনদের একটাই প্রশ্ন, “এই ডিজাইন বাড়িতেই করা যায়। বিনামূল্যে যা পাব, তা কেন লাখ টাকা খরচ করে কিনব?” আবার কারও কারও দাবি, “মা-ই তৈরি করে দেবেন।” আবার অনেকে বলছেন, “লাখ টাকা খরচ করে এমন শার্ট পরে হাসির খোরাক হওয়ার কোনও ইচ্ছা নেই। তাই ভুলেও কিনব না।”
Swiss luxury label #Vetements has launched a plain white shirt featuring a printed iron burn mark on the pocket, priced at a staggering $1139, roughly ₹95k to over ₹1 lakh depending on exchange rates. Fashion has truly taken a bizarre turn 🤦🏾♂️ pic.twitter.com/SS1ORS3Iqx
Advertisement— Harish M (@chnmharish) February 17, 2026
তবে শুধুই যে বিরোধিতা রয়েছে তা নয়। নেটিজেনদের কেউ কেউ আবার ওই বিপণন সংস্থার পাশে দাঁড়িয়েছে। তাদের দাবি, শার্টের শুধু ডিজাইনের উপরে দাম স্থির হয় না। শার্টটিতে কোন ধরনের কাপড়ের, তার দাম কেমন – সেটিও খেয়াল রাখা প্রয়োজন। তার উপরেই নির্ভর করে শার্টের দাম স্থির হয়। কেউ কত দামের শার্ট কিনবেন, তা তাঁর সিদ্ধান্ত। তবে বিপণন সংস্থার বিরুদ্ধে রে রে করে ওঠার কিছু নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?