আলু ছাড়া বেশিরভাগ গৃহস্থের রান্নাঘরই যেন অসম্পূর্ণ। আলু সেদ্ধ করতে গেলে প্রেশার কুকার ব্যবহার করেন অনেকেই। আলুর খোসা ছাড়িয়ে, জল দিয়ে বসিয়ে দিলেই কেল্লাফতে। জল ছাড়া আলু সেদ্ধ করার চেষ্টা করেছেন কখনও? ভ্রূ কোঁচকাচ্ছেন? ভাবছেন, তা আবার হয় নাকি? আপনার সমস্ত ধারণাকে বদলে দিয়ে একটাই উত্তর, সবই সম্ভব। বরং জেনে নেওয়া যাক কীভাবে জল ছাড়া আলু সেদ্ধ করবেন।
জল ছাড়া কীভাবে আলু সেদ্ধ করতে বসাবেন?
প্রথমেই আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিন। এবার ধুয়ে ফেলুন। একটি পাত্রে রাখা আলুগুলির উপর নুন ছড়িয়ে দিন। ভালো করে নুন দিয়ে আলু মেখে নিন। এবার সেগুলি প্রেশার কুকারে দিন। ঢিমে আঁচে বসিয়ে দিলেই চলবে। কয়েক মিনিট পর আলু সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকার খুলে আলু টিপে দেখুন একেবারে তুলতুলে নরম হয়ে গিয়েছে।
আরও পড়ুন:

জল ছাড়া কীভাবে সেদ্ধ হবে আলু?
আলুতে নুন মাখার ফলে জল বেরবে। তাতেই আলু সেদ্ধ হয়ে যাবে। তাই আর অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন পড়বে না।
জল ছাড়া আলু সেদ্ধ করতে অবশ্য করণীয়:
অবশ্যই সেদ্ধ করতে দেওয়া আলুর মাপ যাতে একইরকম হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নইলে একটি সেদ্ধ এবং অপরটি আধ সেদ্ধ হয়ে থাকবে।
জল ছাড়া আলু সেদ্ধ কখন করবেন?
- স্যালাড কিংবা আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়ার সময় এই সহজ কৌশল অবলম্বন করতে পারেন।
- পুর হিসাবে আলু ব্যবহার হলে অবশ্যই এভাবে সেদ্ধ করুন। তাতে স্টাফিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত জলভাব থাকবে না।
এভাবে আলু সেদ্ধ হবে অতি তাড়াতাড়ি। সময় বাঁচবে। আবার গ্যাস খরচও কমবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ