সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খান (Shah Rukh Khan) অলওয়েজ ফিটফাট। লম্বা চুলে টেরি কাটেন, কখনও রাখেন দাড়ি, কখনও ক্লিন সেভড। ঝকঝকে ব্যাপারটা বরাবরই শাহরুখের পছন্দের বিষয়। দিন কয়েক আগেই ছেলের ব্র্যান্ডেড পোশাকের জন্য শার্টলেস অবতারে যেভাবে ধরা দিয়েছিলেন কিং খান, তাতে নেটপাড়ায় একেবারে শোরগোল পড়ে গিয়েছিল। বয়স ৫৮, কে বলবে?
বাদশার কাছে বয়স শুধুমাত্রই সংখ্যা! এবার আম্বানিদের রেড কার্পেটে হিরের চেন পড়ে যে দ্যুতি ছড়ালেন, তাতে নায়িকাদের জেল্লাকেও দশ গোল দিয়ে দিলেন তিনি! শুক্রবার সন্ধেয় জামনগরে অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানের ককটেল নাইটে শাহরুখ খানকে দেখা গেল হ্যান্ডসাম অবতারে। ব্যাকব্রাশ করা চুল। পরনে ভি নেক ব্লেজার, তবে তার সঙ্গে কোনও শার্ট পেয়ারআপ করেননি বাদশা। তবে সেই ব্লেজারের ফাঁক থেকে উঁকি দিল কিং খানের অনাবৃত বুকের উপর হিরের চেন। আর সেই ডায়মন্ড নেকপিসেই যেন আম্বানিদের রেড কার্পেটে বাজিমাত করলেন শাহরুখ খান।
[আরও পড়ুন: সব্যসাচীর শাড়িতে আলিয়া-দীপিকা, দারুণ ফ্যাশন টিপস রইল হবু কনেদের জন্য]
অন্যদিকে ককটেল নাইটে বাহারি পোশাকে নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং, আলিয়া ভাট থেকে সোনম কাপুর-সহ বলিপাড়ার অনেক তারকাই। সকলেই থিম অনুযায়ী কালো পোশাকে সেজেছিলেন। তবে শাহরুখের হিরের চেনই বর্তমানে ফ্যাশনিস্তাদের চর্চায়।
[আরও পড়ুন: বিয়ের মরশুমে জেল্লাদার ত্বকেই হয়ে উঠুন অনন্যা, রইল চটজলদি ফ্রুট ফেসিয়ালের টিপস]
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!