সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতাসে হিমেল পরশ। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকালের দিকে বাড়ি থেকে বেরোলে কিংবা রাতে বাড়ি ফেরার সময় বেশ ঠান্ডা লাগছে। হালকা সুতির টপ কিংবা কুর্তি পরলে ঠান্ডা লাগছে। আবার খুব ভারী শীতপোশাক কলকাতার শীতে বেমানান। কী পরবেন বুঝতে পারছেন না তাই তো? আপনার জন্য রইল টিপস।
বেশ কয়েকটি লম্বা হাতার টি-শার্ট কিনে নিন। হালকা শীতের জন্য এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।

এই হালকা শীতে আপনাকে আরাম দিতে পারে সোয়েটশার্ট। জিনসের সঙ্গে অনায়াসে এই সোয়েটশার্ট পরতে পারেন। অফিস হোক কিংবা অফিস ফিরতি কোনও অনুষ্ঠান সবেতে এই পোশাকে আপনি হয়ে উঠতে পারেন মোহময়ী।

শীত মানেই মাথা থেকে পা পর্যন্ত নিজেকে পোশাকে মুড়ে ফেলার দিন শেষ। আবহাওয়ার সঙ্গে মানানসই হালফ্যাশনের হালকা শীত পোশাকই এখন পছন্দ তন্বীদের। তাই হালকা শীতে আপনি বেছে নিতে পারেন স্লিভলেস উলেন কার্ডিগান। রকমারি রঙের এই সোয়েটারের সঙ্গে অনায়াসেই পরতে পারেন জিনস। মাত্র ৭০০ টাকা খরচ করলেই আপনি এই সোয়েটার কিনতেই পারেন।

হালকা শীতে আরাম পেতে কিনতে পারেন জ্যাকেট। চেন দেওয়া এই জ্যাকেট এখন ট্রেন্ডিং। জ্যাকেটের নিচে কোনও টপ পরলে আপনি হালকা শীতে ব্যবহার করতে পারেন। মাঝারি শীতেও এই জ্যাকেট সমান আরামদায়ক। এক রঙের কিংবা ফ্লোরাল প্রিন্টের জ্যাকেট এখন প্রায় সর্বত্রই বিকোচ্ছে। দাম পড়বে ১০০০-১৫০০ টাকার মতো।

এছাড়াও এই শীতে কয়েকটি উলের স্কার্ফ কিনে নিতে পারেন। আপনি যে ফ্যাশন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, তারই প্রমাণ দেবে ওই স্কার্ফ।

কাজের ব্যস্ততায় ঘুরে ঘুরে কেনাকাটির অভ্যাস প্রায় অতীত। জেনওয়াই অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত। তাই আপনিও হাজারও ব্যস্ততার মাঝে খানিকটা সময় বের করে বরং ঢুঁ মারুন অনলাইন শপিং সাইটগুলিতে। সেখানেই পেয়ে যাবেন রকমারি ট্রেন্ডি শীতপোশাক। হালকা শীতে যেগুলি পরলে আপনি উষ্ণতার ছোঁয়া পাবেন। আবার আপনাকে দেখে ভিড়ের মাঝে ছড়াবে উষ্ণতাও। তাই আর দেরি না করে সকলের মাঝে ব্যতিক্রমী হয়ে ওঠার জন্য কেনাকাটি শুরু করুন।
সর্বশেষ খবর
-
সাতসকালেই কলকাতায় ইডির অভিযান, টোল প্লাজা দুর্নীতিতে দেশের ১৪ জায়গায় একযোগে তল্লাশি
-
‘মিশনে সাফল্য আসুক’, দেবতার চরণে রকেটের মডেল অর্পণ করে পুজো দিলেন ইসরো চেয়ারম্যান
-
বিরামহীন বৃষ্টিতেই অশনি সংকেত! খনি এলাকায় ধস, ফুঁসছে ডিভিসির জল
-
আসল নকল অদল-বদল! উত্তরপ্রদেশে পিএনবি ব্যাঙ্কের লকারে ১৭ কোটির জাল নোট, তদন্তে পুলিশ
-
কলকাতা লিগের ডার্বিতে নামার আগে সামনে ইউনাইটেড, কোন চিন্তা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলকে?