সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লাস্টিক ডিমের পর বাজারে আতঙ্ক ছড়িয়েছে প্লাস্টিক চাল৷ ইতিমধ্যে হায়দরাবাদ ও উত্তরাখণ্ডের বিভিন্ন অঞ্চলে দেখা মিলল কৃত্রিম চালের। এমনকী বাচ্চারা চালের ‘বল’ নিয়ে ক্রিকেটও খেলল বলেও দাবি করা হয়েছে৷ কৃত্রিম উপায়ে তৈরি এই চাল বা ডিম বিক্রির অভিযোগ নতুন নয়। এর আগেও ভারতের বিভিন্ন বাজারে কৃত্রিম ডিম ও চাল বিক্রির ঘটনা সামনে এসেছে। প্রতিবারই অভিযোগের আঙুল উঠেছে চিনের বিরুদ্ধে। বিভিন্ন মহলের দাবি, চিন থেকেই সুকৌশলে ভারতীয় বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে এই কৃত্রিম জিনিস। শরীরের পক্ষে মারাত্মক প্লাস্টিকের চাল৷ তাই বাজারে গিয়েই চোখকান বুজে চাল কিনবেন না৷ এবার জেনে নিন কী রে চিনবেন প্লাস্টিক চাল:

১) এক মুঠো চাল তুলে নিন৷ তারপর একটি দেশলাই কাঠি বা লাইটার দিয়ে তাতে আগুন ধরিয়ে দিন৷ যদি প্লাস্টিক পোড়া গন্ধ বেরোয় তাহলে বুঝবেন ওই চাল নকল ও প্লাস্টিকের তৈরি৷
২) চাল আসল না নকল সন্দেহ হলে কিছুটা ভাত রান্না করুন তারপর সেই ভাত একটি বোতলে ভরে রাখুন৷ দুই বা তিনদিন পর যদি সেই ভাতে ছত্রাক দেখা যায় তাহলে বুঝবেন চালগুলি আসল৷ আর যদি ওই ভাতে পচন না ধরে তাহলে বুঝবেন সেগুলি প্লাস্টিকের৷ কারণ প্লাস্টিকের চালে ছত্রাক জন্মায় না৷
৩) একটি কৌটোয় কিছুটা চাল রাখুন৷ তারপর সেই কৌটোয় ফুটন্ত তেল ঢালুন৷ যদি চাল গলে যায় তাহলে সেটা প্লাস্টিকের তৈরি নকল চাল৷ এভাবেই এই সহজ উপায়ে নকল চাল চিনতে পারা যায়৷
৪) প্লাস্টিকের চাল চেনার এই পরীক্ষাটি অত্যন্ত সহজ৷ একটি বোতলে জল ভরুন তারপর সেই বোতলে এল চামচ চাল ফেলুন৷ কিছুক্ষণ বোতলটি ভালো ওরে ঝাকিয়ে নেবেন৷ তারপর মিনিট পাঁচেক তা রেখে দেবেন৷ যদি চাল ভেসে উঠে তা হলে বুজবেন ওই চাল প্লাস্টিকের৷ কারণ আসল চাল জলে ভাসে না৷
৫) ভাত রান্না করার সময় একটু মন দিয়ে দেখলেই আসল চাল ও নকল চাল চেনা যায়৷ চাল যদি প্লাস্টিকের তৈরি হয় তা হলে চাল সেদ্ধ হওয়ার সময় হাঁড়িতে দুধের সরের মতো একটি আস্তরণ তৈরি হবে৷ আসল চালের ক্ষেত্রে এমন কোনও পরিবর্তন হয় না৷

[টুইটারে ট্রোলড হলেন সলমন খান, জানেন কেন?]
সর্বশেষ খবর
-
৪০ ডিগ্রি গরমে মদে কড়াকড়ি ফ্রান্সে, চরম তাপপ্রবাহে সুরার নেশা কেন হতে পারে প্রাণঘাতী?
-
তেহরানে বাবা খামেনেইর অন্ত্যেষ্টিতে থাকবেন না ছেলে খামেনেই, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?
-
তদন্ত কতদূর? তারাতলা বিপর্যয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ মানবাধিকার কমিশনের
-
হুগলির ঘাসফুল শিবিরে বড় ভাঙন, কংগ্রেসে যোগ ২ নেতার, কোন্নগর পুরসভাও এবার ‘হাতে’র হাতে?
-
স্রেফ নিটের নম্বর নয়, চিকিৎসা প্রবেশিকায় চাই দ্বাদশের ফলাফলও! নিয়ম বদলের পথে কেন্দ্র?