ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে গত দু’মাস উত্তাল জাতীয় রাজনীতি। প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয় পরীক্ষা। সেই হতাশা থেকে আত্মঘাতী একাধিক পড়ুয়া। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব হয়েছে রাজনৈতিক দল থেকে আমজনতা। এহেন পরিস্থিতিতে নিট নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মূলত কোচিং সেন্টারগুলির রমরমা থামানো এবং পড়ুয়াদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতেই নতুন পদক্ষেপ করা হতে পারে।
নিট নিয়ে দেশব্যাপী বিতর্কের আবহে ৯ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষামন্ত্রক। গতবছর তৈরি হওয়া এই কমিটির মূল লক্ষ্য, নিট বা জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষাপদ্ধতি খতিয়ে দেখা। সাম্প্রতিক অতীতে এই ধরণের পরীক্ষায় পাশ করার জন্য পড়ুয়ারা প্রাইভেট কোচিংয়ের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। কোচিং সেণ্টারগুলিতে স্কুলের আদলে চলছে পঠনপাঠন। সাফল্যের পিছনে ছুটতে গিয়ে এই কোচিং সেণ্টারগুলি থেকেই ফাঁস হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রও। এই বিষয়গুলি বিবেচনা করছে কেন্দ্রের কমিটি।
আরও পড়ুন:
সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহেই এই কমিটি রিপোর্ট জমা দিতে পারে। সেখানে সুপারিশ করা হবে, বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ বিবেচনা করা হবে নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার চূড়ান্ত ফলাফল নির্ধারণের জন্য। আগামী বছর থেকে নিট হবে অনলাইনে। কম্পিউটার বেসড ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ এবং স্কুলের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ৫০ শতাংশ-দুইয়ের ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরির পক্ষে সুপারিশ করবে এই কমিটি।
প্রসঙ্গত, নিট বাতিল হওয়ার পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয় জানিয়েছিলেন, এই পরীক্ষাব্যবস্থা তুলে দেওয়া দরকার। ২০১৭ সালের আগে পর্যন্ত দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতেই মেডিক্যালে ভর্তির ব্যবস্থা ছিল তামিলনাড়ুতে। তারপর সেরাজ্যে নিট বাধ্যতামূলক করে কেন্দ্র। তার প্রতিবাদে তামিলনাড়ু বিল পাশ করে সর্বসম্মতিক্রমে। কিন্তু তাতে সম্মতি দেননি রাষ্ট্রপতি। তবে এবার বিজয়ের দাবির অর্ধেকটা পূরণ করতে পারে কেন্দ্রের কমিটি। সেই সুপারিশ বাস্তবায়িত হবে কি?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে
-
জামাইবাবুর লালসার শিকার দিব্যাঙ্গ শ্যালিকা! বাংলাদেশে ধৃত মাদ্রাসার সুপার
-
শ্রাবণী মেলায় শিবমন্দিরে পুষ্পবৃষ্টি, রথযাত্রায় আর্থিক সাহায্য, উৎসবে একগুচ্ছ পরিকল্পনা রাজ্যের
-
রবিবার ১২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানিয়ে দিল কলকাতা পুলিশ
-
টিআরপি বন্ধ কর্মক্ষেত্রকে কতটা প্রভাবিত করবে? কী বলছেন মেগার কলাকুশলীরা?