সদ্যই প্রেম ভেঙে বেরিয়ে এসেছেন তিনি। অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী অনুপমা (Anupama Parameswaran)। জানালেন ‘টক্সিক’ প্রেমিকের সঙ্গে সম্পর্কের তীব্র ভয়াবহতার কথা! সাক্ষাৎকারে অনুপমা বলেছেন, “আমি এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি যখন একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নিয়ে আমার লজ্জা হত। নিজের আত্মবিশ্বাস নিয়েও আমি লজ্জিত বোধ করতাম। এমনকি নারী হওয়া এবং পিরিয়ডস হওয়া নিয়েও আমার লজ্জা লাগত।”
অনুপমা বলছেন, ‘‘ঋতুচক্রের প্রথম দিন হোক বা পঞ্চম, দশম, পনেরো, কুড়ি কিংবা পঁচিশতম— যে কোনও দিনেই ওর ভুল নিয়ে কিছু বলতে গেলে শুনতে হত, ওহ, তোমার তো পিরিয়ডস চলছে! বা তোমার পিরিয়ডস হতে এখনও বাকি আছে। আমি ভীষণ লজ্জিত বোধ করতাম। একসময় আমি ১১টি সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতাম। অথচ এখন আমি সন্তানই চাই না। নারী হওয়ার জন্য আমার খুব খারাপ লাগত। এমনকী আমার সব অর্জন নিয়েই আমার খারাপ লাগত।”
আরও পড়ুন:
অভিনেত্রী জানিয়েছেন, সম্পর্ক শুরু হতে না হতেই বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল তাঁকে। কিন্তু তিনি এটা চাইছিলেন না। কেননা তাঁর মনে হচ্ছিল, এটা ভালোবাসা থেকে হচ্ছে না। এমনকী, ব্রেক আপের পর তাঁকে শুনতে হয়েছে ‘গোল্ড ডিগার’ কটাক্ষও। তবে সম্পর্ক ভেঙে বেরিয়ে এসে আপাতত স্বস্তিতে রয়েছেন তিনি। যেন মুক্তির স্বাদ পাচ্ছেন।
গত বছর মারি সেলভরাজের ‘বাইসন কালামাদান’ সিনেমায় অনুপমা ধ্রুব বিক্রমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। ২০২৫ সালের শুরু থেকেই তাঁদের মধ্যে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের মধ্যকার রসায়নও নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিল। পরে স্পষ্ট হয় সম্পর্কের দিকটি। কিন্তু সেই সম্পর্ক আদতে কতটা ‘টক্সিক’, তা এখন জানাচ্ছেন বছর তিরিশের অভিনেত্রী। দু’টি দীর্ঘ সাক্ষাৎকারে তিনি তাঁর উপর হওয়া মানসিক নির্যাতনের খুঁটিনাটি তুলে ধরেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?