সুস্থ শিশুর জন্ম দিতে কী কী নিয়ম মানবেন? কী মত বিশেষজ্ঞদের?

এই প্রতিবেদনে রইল সেই সংক্রান্ত কিছু তথ্য৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০১৭, ১৪:১০

options
link
সুস্থ শিশুর জন্ম দিতে কী কী নিয়ম মানবেন? কী মত বিশেষজ্ঞদের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গর্ভবতী অবস্থায় মায়ের একটাই চিন্তা থাকে৷ যেন সুস্থভাবে সন্তান পৃথিবীর আলো দেখে৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, শারীরিক বা মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় সদ্যোজাত৷ অনেক শিশুই বড় হওয়ার সঙ্গে সঙ্গে অস্বাভাবিক আচরণ করে৷ এমনকী প্রতিবন্ধকতাও দেখা দিতে পারে৷ এর পিছনে নানা কারণ থাকতে পারে৷ গাইনোকলোজিস্ট ডক্টর সীমা শর্মা বলছেন, কয়েকটি খাওয়ার অভ্যাস বদলালে এবং কিছু নিয়ম মেনে চললে অনায়াসেই শিশু স্বাভাবিকভাবে জন্মাতে পারে৷ এই প্রতিবেদনে রইল সেই সংক্রান্ত কিছু তথ্য৷

Advertisement

[ঘুম থেকে উঠে এগুলি করেন নাকি? সর্বনাশ!!!]

  • গর্ভধারণের সময় কোনওভাবেই ধূমপান করা চলবে না৷ এমনকী আপনার সামনে কেউ ধূমপান করলে সেই জায়গা থেকে সরে যান৷ অন্তত দু’মিটারের মধ্যে একেবারেই থাকবেন না৷
  • অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য যে কোনও ধরনের কেমিক্যাল বা রাসায়নিক অত্যন্ত ক্ষতিকর৷ তাই এই সময় চুলে রঙ করা বা মুখে ব্লিচ করার মতো বিষয়গুলিকে এড়িয়ে চলারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসক৷
  • গর্ভধারণের সময় ফুটপাতের খাবার গর্ভবতীকে অসুস্থ করে তুলতে পারে৷ যার সরাসরি প্রভাব পড়ে সন্তানের উপরও৷ সেই সব জীবাণু থেকে দূরে থাকাটা বিশেষ জরুরী৷
  • মদ্যপান করতে ভালবাসেন? অথবা কোকেনের মতো ড্রাগ সেবনের অভ্যেস রয়েছে? তাহলে বিপদ৷ কারণ অন্তঃসত্ত্বা অবস্থায় এই জিনিসগুলি আপনার ও আপনার সন্তানের জন্য অত্যন্ত ক্ষতিকারক৷ সামান্য পরিমাণ মাদকও ভ্রুণের মস্তিষ্ক বৃদ্ধির উপর খারাপ প্রভাব ফেলে৷
  • বর্তমানে শাক-সব্জি থেকে ফল, সবকিছুতেই রাসায়নিক দ্রব্য মেশানো থাকে৷ কিন্তু জেনেশুনেও এসব খাবার বাজার থেকে কিনে খাওয়া ছাড়া কোনও উপায় থাকে না৷ যা শরীরের জন্য ক্ষতিকর৷ সেক্ষেত্রে ফল খাওয়ার আগে তা ভালভাবে ধুয়ে ও মুছে নিন৷
  • রসায়নিক পদার্থ যাতে শরীরে না পৌঁছয় তার জন্য আপেল, শশার মতো ফলগুলির খোসা ছাড়িয়ে খাওয়াই ভাল৷ এতে অন্তঃসত্ত্বা ও তাঁর সন্তান সুস্থ থাকবেন৷

    [বিয়ের আগে সিস্ট নিয়ে ভয়? ঝুঁকি নেই এই সার্জারিতে]

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.