TasteAtlas’ World’s Top 100 Seafood Dishes

বিশ্বের সেরা ১০০ সি-ফুডে চিংড়ির মালাইকারি, রয়েছে আরও এক ভারতীয় পদ, বানান বাড়িতেই

তালিকায় ৬৩ নম্বরে রয়েছে চিংড়ির মালাইকারি। অন্যদিকে, ৯৪ নম্বরে রয়েছে কেরলের জনপ্রিয় করিমীন পোল্লিচাথু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৭:৫৮

options
link
বিশ্বের সেরা ১০০ সি-ফুডে চিংড়ির মালাইকারি, রয়েছে আরও এক ভারতীয় পদ, বানান বাড়িতেই
বাঙালির কাছে এ নিতান্ত গর্বের বিষয়।

ভারতের আমিষ পদের কথা উঠলে মাংসের উল্লেখই অগ্রাধিকার পায় তবে মৎসজাত পদের বিচারেও কোনও অংশে কম নয় আমাদের দেশ। বিভিন্ন রাজ্যের রান্নায় মাছ, চিংড়ি ও অন্যান্য সি-ফুড গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। ভাত-রুটির সহকারী হিসেবে হোক অথবা স্বাধীন পদ হিসেবে— ভারতীয় খাবারের জগতে সি-ফুডের উপস্থিতি যথেষ্ট বৈচিত্র্যময়। এবার সেই জনপ্রিয়তাই জিতে নিল আন্তর্জাতিক স্বীকৃতি (TasteAtlas’ World’s Top 100 Seafood Dishes)।

Advertisement

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি ‘টেস্টঅ্যাটলাস’-এ বিশ্বের ১০০টি আইকনিক সি-ফুড ডিশের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের দুটি জনপ্রিয় মাছের পদ। তার মধ্যে একটির জন্ম কেরলে হলেও অন্যটির পশ্চিমবঙ্গ। বাঙালির একান্ত ভালোবাসার এই পদের নাম ‘চিংড়ির মালাইকারি’, তালিকায় তা ৬৩ নম্বরে রয়েছে। অন্যদিকে, ৯৪ নম্বরে রয়েছে কেরলের জনপ্রিয় ‘কারিমীন পোল্লিচাথু’।বাড়িতে বানানো যায় কী করে? জেনে নেওয়া যাক দুই পদেরই সহজ রেসিপি।

Advertisement

2 Indian Seafood Dishes Rank Among TasteAtlas’ World’s Top 100 Seafood Dishes

চিংড়ি মালাইকারি বানাতে প্রয়োজন
৮-১০টি গলদাচিংড়ি
১ কাপ নারকেলের দুধ
হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি
৪-৫ টেবিলচামচ সর্ষের তেল
১-২ টেবিলচামচ ঘি
২টি তেজপাতা
গোটা ও গুঁড়ো গরম মশলা
পিঁয়াজ, টমেটো, আদা

চিংড়ি পরিষ্কার করে, হলুদ-নুন মাখিয়ে নিন। গরম তেলে চিংড়িগুলি ১-২ মিনিট হালকা ভেজে তুলে রাখুন। এরপর কড়াইয়ে তেল ও ঘি দিয়ে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ ও জিরে ফোড়ন দিন। পিঁয়াজ, টমেটো ও আদার পেস্ট দিয়ে ভালো করে কষান। তেল ছাড়তে শুরু করলে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কা ও জিরে গুঁড়ো দিন।

এবার নারকেলের দুধ দিয়ে দিন। নুন ও চিনির পর, প্রয়োজনমতো জলে ফুটতে দিন। ভেজে রাখা চিংড়ি দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিন। গ্যাস বন্ধ করে সামান্য ঘি ও গুঁড়ো গরম মশলা ছড়িয়ে ঢেকে রাখুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

কারিমীন পোল্লিচাথু বানাবেন কীভাবে?
কেরলে সাধারণত কারিমীন বা পার্ল স্পট মাছ ব্যবহার হয় রান্নায়। তবে সাদা পমফ্রেট, বাসা অথবা তেলাপিয়া মাছেও বানানো যায়।

2 Indian Seafood Dishes Rank Among TasteAtlas’ World’s Top 100 Seafood Dishes
৪টি কারিমীন মাছ
অর্ধেক কাপ কোরানো নারকেল
৪টি কলাপাতা
৪ টুকরো তেঁতুল
৮টি শুকনো লঙ্কা
হলুদ, নুন, ধনে গুঁড়ো
আদা, রসুন, কাঁচালঙ্কা, পাতিলেবু
১০-১২টি কারিপাতা
৪-৫ টেবিলচামচ সর্ষের তেল

মাছ পরিষ্কার করে দুই পাশে ছুড়ি দিয়ে চিরে দিন, এতে মশলা ভিতরে ঢুকতে পারে। নারকেল, তেঁতুল, শুকনো লঙ্কা, হলুদ, ধনে, আদা, রসুন ও কাঁচালঙ্কা একসঙ্গে বেটে মসৃণ পেস্ট তৈরি করুন। লেবুর রস, কারিপাতা ও নুনও মেশান।

মশলার পেস্ট মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে দিন। কলাপাতায় সামান্য তেল মাখিয়ে তাতে প্রতিটি মাছ ভালোভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন। এরপর এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

প্যানে অল্প তেল গরম করে কলাপাতায় মোড়া মাছ মাঝারি আঁচে দুইপাশ ৩-৪ মিনিট করে ভাজুন। গরম গরম পরিবেশন করুন।

ঐতিহ্যবাহী এই দুই ভারতীয় মাছের পদ সপ্তাহান্তে বানিয়ে নিন বাড়িতেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.