পাকা আমের মরশুম প্রায় শেষের দিকে। আর কিছুদিন পর থেকে বাজারে গাছপাকা আম পাওয়া গেলেও, তাতে আর স্বাদ তেমন থাকবে না। আমের শরবত, দই, মিষ্টি, পায়েস সব যদি বানানো হয়ে গিয়েও থাকে, তবুও বাকি রয়ে যায় এই অনন্য রেসিপিটি। পাকা আমের মরশুম পাকাপাকিভাবে শেষ হওয়ার আগে বানিয়ে নিন এই অভিনব লাড্ডু (Mango laddu)। এই লাড্ডু নিশ্চিন্তে খেতে পারবেন ডায়বেটিক রোগীরা। বানানোও একেবারে সহজ।
আরও পড়ুন:

উপকরণ—
- ২ কাপ পাকা আম (ছোট ছোট টুকরোতে কাটা)
- ১ কাপ কোরানো নারকেল (লাড্ডুর উপরের কোটিং তৈরির জন্য সামান্য আলাদা করে রাখুন)
- ২ টেবিলচামচ টক দই (ল্যাকটোজ-ফ্রি হলে তা আরও স্বাস্থ্যকর হয়, তবে এমনি দইতেও কাজ হবে)
প্রণালি—
একটি বড় পাত্রে টুকরো করে কাটা আম, কোরানো নারকেল আর টক দই নিন। শুকনো হাতে চটকে মেখে ফেলুন একসঙ্গে। অতিরিক্ত তরল যেন না হয় তা দেখতে হবে। মিশ্রণ থেকে ছোট ছোট লাড্ডু তৈরি করুন। একটি প্লেটে সাজিয়ে নিয়ে ঘণ্টাখানেক রেখে দিন ফ্রিজে। কিছুটা সেট হয়ে গেলে, বের করে নিন। একটি ছড়ানো পাত্রে কোরালো নারকেল ছড়িয়ে দিয়ে, তার ওপর গড়িয়ে নিন প্রতিটি লাড্ডু। এরপর আবারও ঢুকিয়ে দিন ফ্রিজে। ঘণ্টা দুই থাকতে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
পাকা আমের লাড্ডু বানাতে গেলে যা মনে রাখতেই হয়—
- আম যদি খুব রসালো হয়, তাহলে কোরানো নারকেলের পরিমাণ বাড়িয়ে দিন। নয়তো মিশ্রণ আঁটো হতে চায় না।
- যদি এই স্বাদ মুখে পানসে লাগে, তবে ১–২ চা-চামচ মধু কিংবা খেজুরের পেস্ট মেশাতে পারেন। তবে পাকা আমে মিষ্টত্ব থাকায় সাধারণত এসবের প্রয়োজন পড়ে না।

এই লাড্ডু ফ্রিজে ২–৩ দিন ভালো থাকে। ফলে অতিথিদের পরিবেশন করতে চাইলে, তা এক-দেড় দিন আগেই বানিয়ে রাখা যায়। আগুনের প্রয়োজন হয় না বানাতে, তাই বাড়ির ছোটরাও চাইলে এ কাজে বড়দের সাহায্য করতে পারে। যারা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেন, কিন্তু শরীরের চিন্তায় শখ মেটাতে পারেন না, তাঁরা মনের সুখে এই লাড্ডু খেতে পারেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে ফিফাকে ফোনের কথা স্বীকার ট্রাম্পের, ঠিক কী বলেছিলেন?
-
মানুষের চাকরি খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা! এক লপ্তে ৪৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাইক্রোসফ্টের
-
বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে ঝাড়গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল
-
রামপুরহাটের ‘দুমকা রোড’ এখন শ্যামাপ্রসাদের নামে, জন্মদিবসে মূর্তি স্থাপন করে ঘোষণা বিধায়কের
-
পরপর টার্গেট বিজেপি নেতা-মন্ত্রীরা! দীপক, সম্বিতের পর সাইবার হামলার শিকার অজয় পোদ্দার