সকলে রুটি খাবেন বলে অপেক্ষা করছেন। ঘেমেনেয়ে রান্নাঘরে রুটি বানাচ্ছেন আপনি। অথচ রুটি হতে না হতেই শক্ত। আর থালায় পৌঁছতে পৌঁছতে রুটি নাকি পাঁপড়, তা দেখে বোঝার উপায় নেই। তা নিয়ে নিত্য মনখারাপ। এই সমস্যার মুখোমুখি হন অনেকেই। কেন যে রুটি এমন পাঁপড় হয়ে গেল, তা বুঝতে গিয়েই হয়রান। জানেন কি, রান্নাঘরের কয়েকটি ভুলেই যত গণ্ডগোল। জেনে নিন কোন কোন ভুল এড়িয়ে চলা উচিত।
Advertisement
আরও পড়ুন:
- আটা কিংবা ময়দা বাছাইয়ের ক্ষেত্রে কোনও ভুল করা যাবে না। বাজারচলতি ভালো সংস্থার আটা কিনুন। তাতেই সমস্যা থেকে রেহাই পাবেন।
- পাত্রে আটা ঢালার পর নুন মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে জল ঢালুন। ভালো করে নরম তাল পাকিয়ে নিন। যতক্ষণ না আটা কিংবা ময়দা নরম হচ্ছে, ততক্ষণ অপেক্ষা করুন।
- আটা মাখার পর কিছুক্ষণ একটি পাত্রে ঢাকা দিয়ে রেখে দেওয়া প্রয়োজন। না হলে রুটি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই অপেক্ষা করুন।

Advertisement
- একই মাপের রুটির লেচি কেটে নিন। নানারকমের মাপের ফলে রুটি শক্ত হয়ে যেতে পারে। তাই মেপে মেপে রুটির লেচি কাটুন।
- ধীরে ধীরে নরম হাতে রুটি বেলে নিন। অতিরিক্ত আটা দিয়ে রুটি বেলবেন না। তাতে রুটির চারপাশ ফেটে যেতে পারে। রুটিগুলি শক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়।
- রুটি বেলার সময় অতিরিক্ত পাতলা কিংবা অতিরিক্ত মোটা করবেন না। যেমন লেচি তেমন আকারের রুটি তৈরি করুন। তাতেই সমস্যা থেকে রেহাই পাবেন।
- গ্যাস বেশি বাড়িয়ে কিংবা হাই ফ্লেমে রুটি করবেন না। হালকা আঁচে রুটি করার চেষ্টা করুন।
- রুটি কড়াইতে দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। তাতেও রুটি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক পিঠ হওয়ার পর আরেক পিঠের জন্য কিছুটা অপেক্ষা করুন।
- রুটি করার পর যে পাত্রে রাখবেন, সেটি যেন ঢাকা থাকে সেদিকে খেয়াল রাখুন। নইলে হাওয়া লেগে ঠান্ডা হয়ে যেতে পারে।

Advertisement
রান্নাঘরে এই নিয়মগুলি মেনে চললে রুটি হবে আরও ফুলকো। তুলতুলে নরম রুটি খেয়ে সকলে আপনার প্রশংসা করতে বাধ্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দালালের রেট ২৫০! গুদাম তৈরির অনুমোদনে দেদার ‘দুর্নীতি’, তারাতলা-তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?
-
অরুণাচলের জমি গিলছে ড্রাগন! চিনা আগ্রাসনের অভিযোগে তদন্তে সরকার, কী বলছে সেনা?
-
বাজ পড়ে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ দুর্ঘটনা, পাইপলাইনে আগুন লেগে ঝলসে গেলেন ৩৫জন