সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ওয়াইন’-এর শৌখিনতায় যাঁরা একবার গা ভাসিয়েছেন, তাঁদের কাছে অমৃত সমান এই পানীয়৷ শৌখিনতার এই আস্বাদেই আবার রয়েছে সূক্ষ্ম প্রতিযোগিতাও৷ কারও কাছে ‘রেড ওয়াইন’-এর কদর বেশি, আবার কারও বেশি পছন্দ ‘হোয়াইট ওয়াইন’৷ প্রতিযোগিতার এই আসরের নতুন সংযোজন ‘ব্লু ওয়াইন’৷
২০১৫ সালে নতুন এই ‘ওয়াইন’-এর আবিষ্কার করেন স্পেনের এক ওয়াইন প্রস্তুতকারক সংস্থা৷ রেড ও হোয়াইট ওয়াইন-এর সংমিশ্রণে সম্পূর্ণ ভেষজ উপায়েই তৈরি হয় এই নীল অমৃত৷ স্বাদে মিষ্টি, খেতে ঝাঁঝালো৷ রঙের জন্য ব্যবহার করা হয় বেগুনি রঙের রঞ্জক ও আঙুরের ছাল৷
বছর খানেকের মধ্যে স্পেনবাসীর মনে জায়গা করে নিয়েছে এই ‘ব্লু ওয়াইন’৷ দাম মাত্র ১০ ইউরো৷ ভারতীয় মুদ্রায় হিসেব করলে প্রায় ৭৫০ টাকা৷ নিজেদের এই আবিষ্কার আপাতত ফ্রান্স, জার্মানি, ইউকে, নেদারল্যান্ডে রফতানি করার পরিকল্পনা রয়েছে স্পেনীয় ওয়াইন মেকার সংস্থার৷ ভারতের ভাগ্যে কবে শিঁকে ছিঁড়বে? তাতো সময়ই বলবে৷

সর্বশেষ খবর
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা