সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে করোনার দাপট। তার উপর আবার তীব্র গরম। দু’য়ে মিলে আমবাঙালির ত্রাহি ত্রাহি রব। তবে যা-ই হোক না কেন বাঙালি যে খাদ্যরসিক, সে বিষয়টি নতুন করে বলার কিছু নেই। এই গরমে তাই রসনাতৃপ্তিতে তৈরি করতে পারেন তরমুজের চাটনি (watermelon’s chutney)। রইল রেসিপি।
উপকরণ
তরমুজ (সাদা অংশ): ১/৪ কাপ
কাঁচালঙ্কা: ২টি (বড়)
তেঁতুল: ১ চামচ পেস্ট তৈরি করে নিতে হবে
তেল: ২ চামচ
নারকেল কুঁড়ো: ১ চামচ
রসুন: ১ কোয়া
নুন: ২ চিমটি
কালো সরষে: ১/৪ চামচ
অড়হর ডাল: ১/৪ চামচ
কারি পাতা: ৮-১০টি

[আরও পড়ুন: কোভিড আবহেই খুশির ইদ, দুয়ারে বিরিয়ানি-সেমাই পৌঁছে দেবে পঞ্চায়েত দপ্তর]
প্রণালী
একটি কড়াইতে তেল গরম করুন। এবার তাতে তরমুজের সাদা অংশ, নারকলে কুঁড়ো, তেঁতুলের পেস্ট এবং কাঁচালঙ্কা দিয়ে দিন। হালকা আঁচে মিনিট তিনেক নাড়াচাড়া করুন। জল শুকিয়ে গেলে নামিয়ে নিন। এবার এবার এটি মিক্সিতে ভাল করে পেস্ট বানিয়ে ফেলুন।
এবার অন্য এটি পাত্রে আবার তেল গরম করুন। তালে অড়হর ডাল, সরষে ও কারি পাতা দিয়ে গরম করে নিন। হালকা আঁচে ৩০ সেকেন্ড নাড়াচাড়া করুন। এবার আগে তৈরি করা ওই পেস্টের মধ্যে তা ঢেলে দিন। ব্যস আপনার তরমুজ চাটনি তৈরি। এই কঠিন সময়েও এই চাটনি আপনার পরিজনদের মুখে হাসি ফোটাবেই।
[আরও পড়ুন: মন খুশ করা ভাঙড়ার তালে জিভে জল আনা চিকেন রাড়া পাঞ্জাবি! আমন্ত্রণ জানাচ্ছে এই রেস্তরাঁ]
সর্বশেষ খবর
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!