সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৃহস্থ বাড়িতে ভাত একটু বেশি থাকবে না, তা হয় না৷ আবার ধরুন যেমন পুজোর আগের এই সময়ে আপনি প্রায় প্রতিদিনই কচিকাঁচাদের সঙ্গে নিয়ে সন্ধেবেলায় বেড়িয়ে পড়ছেন পুজোর কেনাকাটিতে৷ শপিং করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে খুদে৷ তাকে আবারও চাঙ্গা করতে আপনি ঢুকছেন রেস্তরাঁয়৷ ব্যস, বাড়িতে এসে আর খাওয়ার ইচ্ছা নেই কারও৷ রান্না করে রাখা ভাত দিনের পর দিন জমছে ফ্রিজে৷ ভাত ফেলে দিতে হবে ভেবে মন খারাপ আপনার৷ কিন্তু জানেন কি, ওই ভাত ফেলে না দিয়ে বরং খুব সহজেই তা থেকে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মিষ্টি৷ আপনার জন্য রইল ভাতের রসগোল্লা তৈরির প্রণালী৷
ভাতের রসগোল্লা তৈরির উপকরণ:
- ভাত পরিমাণমতো
- এক চামচ ময়দা
- এক চামচ গুঁড়ো দুধ
- এক চামচ ঘি
- চিনি : দেড় কাপ
- জল : তিন কাপ
ভাতের রসগোল্লা তৈরির প্রণালী:
প্রথমে একটি বাটিতে ভাত নিন৷ ভাল করে হাত দিয়ে চটকে নিন ভাতটি৷ একটি মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করুন৷ এরপর একটি ফ্রাইং প্যানে ঘি ঢালুন৷ ভাতের ওই পেস্টটি ওই প্যানে ঢেলে দিন৷ হালকা আঁচে ভাতের পেস্টটি নাড়াচাড়া করুন৷ সোনালি রং হয়ে গেলে গ্যাস বন্ধ করুন৷ এবার অন্য একটি পাত্রে ময়দা ও গুঁড়ো দুধ ঢালুন৷ ভাতের সঙ্গে মিশিয়ে নিন৷ এবার ছোট ছোট লেচি তৈরি করুন৷ আলাদা একটি পাত্রে চিনির রস তৈরি করে নিন৷ এবার ওই লেচিগুলি চিনির রসে ফেলে দিন৷ দশ মিনিট পর রস ছেঁকে লেচিগুলি তুলে নিন৷ খেয়ে দেখুন ছানার তৈরি রসগোল্লাকেও হার মানাবে এই মিষ্টি৷
সর্বশেষ খবর
-
মল্লিকা শেরাওয়াতের প্রেমে মশগুল টম ক্রুজ! ‘মাঝেমধ্যেই ভিডিও পাঠান’, নায়িকার দাবিতে হুলুস্থুল!
-
গণধোলাইয়ে বাধা দিয়ে ‘চোর’কে কেন ছেড়ে দিল? রাগে দাদাকে গুলি করে মারল ভাই!
-
দিল্লি হাই কোর্টে ধাক্কা অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের, খুনের মামলায় খারিজ জামিন
-
গরুপাচার মামলায় সিজ করেছিল সিআইডি, এনামুলের আত্মীয়দের সেই ভবনে আগুন, নিছক দুর্ঘটনা?
-
প্রবল আপত্তি বিরোধীদের, ‘বিতর্কিত’ FCRA বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠাল কেন্দ্র