আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খবরের শীর্ষে উঠে এসেছিলেন রাঘব চাড্ডা। জেন জির অন্যতম পছন্দের ইয়ুথ আইকন তিনি, সোশাল মিডিয়ায় ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে চর্চিতও বটে। আর তাই তাঁর পোশাক পরিধানের ধরন, মতামত, বাচনভঙ্গির মতোই আলোচনার বস্তু হয়ে ওঠে তাঁর প্রিয় আমের রেসিপিটিও। গরমে পাকা আম দিয়ে তৈরি এই পানীয় শরীর জুড়াবে তো বটেই, মনকেও দেবে অপার শান্তি।
আরও পড়ুন:
এই হাঁসফাঁস গরমে, যখন পাকা আম সহজলভ্য, তখনই বরং বানিয়ে ফেলা যাক ‘ম্যাঙ্গো শেক’, তবে রাঘব চাড্ডার পছন্দের স্টাইলে। শুধু ম্যাঙ্গো শেক (mango shake) বললে মনে হতেই পারে পাঠককূলের যে এতে আর তেমন নতুনত্ব কোথায়? মিল্কশেক পার্লার অথবা আইসস্ক্রিমের দোকানে তো সেই কবে থেকেই জনপ্রিয় আম-দুধের মিশেলে তৈরি এই সুস্বাদু পানীয়।

নতুনত্ব রয়েছে রাঘবের বাতলানো রেসিপিতে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শরীরের যত্ন নিয়ে বরাবরই সচেতন তাঁর পরিবার। তাই খাবারটির ‘হেলদি’ সংস্করণ খুঁজতে, সাধারণ দুধের বদলে বেছে নিয়েছেন আমন্ড মিল্ক বা কাঠবাদামের দুধ।
কীভাবে বানাবেন রাঘব চাড্ডার পছন্দের ম্যাঙ্গো শেক?
উপকরণ
- দুটো পাকা আম। হিমসাগর, ফজলি বা গোপালভোগ হলে মিষ্টত্ব বেশি থাকে।
- এক কাপ আমন্ড মিল্ক (ঠান্ডা)
- আমন্ড, কাজু বাদাম, পেস্তা
- এক টেবিলচামচ মধু

প্রণালী
পাকা আমের খোসা ছাড়িয়ে ছোট টুকরোতে কেটে নিন। ব্লেন্ডারে আমন্ড মিল্কের সঙ্গে ঢেলে দিন আমের টুকরো, পরিমাণমতো বাদাম ও মধু। ব্লেন্ড হলে, বরফের টুকরো দিয়ে ব্লেন্ড করুন আরও কিছুক্ষণ। ঢেলে নিন কাচের গ্লাসে। উপরে ছড়িয়ে দিতে পারেন বাদামের কুঁচি। সাজিয়ে দিন একটি পুদিনা পাতা। অসামান্য এই পানীয় একবার খেলে প্রায়শই বানিয়ে নিতে ইচ্ছে করবে। অতিথিরাও এমন অভিনব মিল্কশেকের প্রশংসা না করে পারবেন না!
সাধারণত ল্যাকটোজ ইনটলারেন্ট হন যারা, দুধের বদলে বাদামজাত এই ‘ভিগান’ দুধ পান করে থাকেন। বর্তমানে স্বাদ বদলাতে পান করে থাকেন যে কেউই। গরুর দুধের চাইতে তা সহজপাচ্য। স্বাদে সামান্য তফাৎ হলেও ঘনত্ব দেখে বোঝার উপায় থাকে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!